ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভস্মীভূত ভবনের ভেতর থেকে অনৈতিকভাবে কিছু বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টাকালে ঘটনাস্থলেই ধরা পড়া আনসার সদস্য জেনারুল ইসলামকে তাৎক্ষণিক চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।শুক্রবার (০৭ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ নভেম্বর রাতে অন্যদের মতো নাইট শিফটে দায়িত্ব পালন করছিলেন অভিযুক্ত আনসার সদস্য জেনারুল ইসলাম। তিনি লোভের বশবর্তী হয়ে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে পোড়া ভবনের ভেতর থেকে ভস্মীভূত দ্রব্যাদি হতে অনৈতিকভাবে কিছু বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টা করে ঘটনাস্থলেই ধরা পড়েন।এতে আরও বলা হয়, ঘটনার গুরুত্ব বিবেচনা করে, বাহিনীর মহাপরিচালকের নির্দেশনাক্রমে সংশ্লিষ্ট আনসার সদস্যকে শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে বাহিনীর সদস্যদের দীর্ঘদিনের অনৈতিক চর্চার ক্ষেত্রগুলো ধীরে ধীরে হ্রাস পেলেও সমূলে উৎপাটন করতে আরও অধিক মনস্তাত্ত্বিক ব্যবস্থাপনা ইতোমধ্যে জোরদার করা হয়েছে।ইতোমধ্যে বাহিনী প্রধান পে-কমিশন চেয়ারম্যানের কাছে আনসার সদস্যদের যৌক্তিক বেতন বৃদ্ধির আবেদন করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাতে সংবেদনশীল ঝুঁকিপূর্ণ ডিউটির ক্ষেত্রে আনসার সদস্যদের আরও বেশি নিবেদিত ও নৈতিক অবস্থানকে সুদৃঢ় করতে প্রেষণামূলক পদক্ষেপ অধিক কার্যকর করা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বগুড়ায় দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা
বগুড়ায় দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

বগুড়ায় দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের এলোপাতাড়ি হামলার ঘটনা ঘটেছে।রবিবার (৬ এপ্রিল) বিকেল সোয়া ৩ টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় এ Read more

হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন যেসব উপায়ে
হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন যেসব উপায়ে

হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। বিশ্বের প্রায় কয়েকশ কোটি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন। শুধু তথ্য Read more

ইরানে ট্রাম্পের হস্তক্ষেপের আহ্বান রেজা পাহলভির
ইরানে ট্রাম্পের হস্তক্ষেপের আহ্বান রেজা পাহলভির

ইরানের শেষ শাহের (সম্রাট) নির্বাসিত পুত্র রেজা পাহলভি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। ট্রাম্পকে ইরানে চলমান বিক্ষোভকারীদের Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর দিশেহারা মনোয়ারার পাশে ইউএনও
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর দিশেহারা মনোয়ারার পাশে ইউএনও

'স্বামী-সন্তান হারিয়ে ছোট মেয়েকে নিয়ে দিশেহারা মনোয়ারা' শিরোনামে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর পরিবারটির পাশে দাঁড়িয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী Read more

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে সূচি ঘোষণা
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে সূচি ঘোষণা

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সূচি ঘোষণা করেছে আইসিসি। বাছাইয়ে ১০টি দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বাংলাদেশ আছে ‘এ’ Read more

শিশুবান্ধব এআই চ্যাটবট ‘বেবি গ্রক’ আনছেন মাস্ক
শিশুবান্ধব এআই চ্যাটবট ‘বেবি গ্রক’ আনছেন মাস্ক

খুব শিগগিরই বাজারে আসছে নতুন অ্যাপ। ছোটদের জন্য বিশেষভাবে তৈরি করা হবে এই অ্যাপ। এই অ্যাপ্লিকেশনে মূলত বাচ্চাদের কন্টেন্টই থাকবে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন