খুব শিগগিরই বাজারে আসছে নতুন অ্যাপ। ছোটদের জন্য বিশেষভাবে তৈরি করা হবে এই অ্যাপ। এই অ্যাপ্লিকেশনে মূলত বাচ্চাদের কন্টেন্টই থাকবে। এআই চ্যাটবট গ্রকের শিশুবান্ধব সংস্করণ ‘বেবি গ্রক’ আনার ঘোষণা করেছেন স্পেসএক্স ও টেসলা প্রধান ইলন মাস্ক। তবে গত বছরে স্বয়ং ইলন মাস্ক জানিয়েছিলেন, স্যোশাল মিডিয়া বাচ্চাদের জন্য কেন খারাপ। তার ঠিক এক বছর পর, তাঁর এই অ্যাপ লঞ্চের ঘোষণা।ইলন মাস্ক সামাজিক মাধ্যম এক্স-এ এক ঘোষণায় লেখেন, ‘আমরা এক্সএআই এ ‘বেবি গ্রক’ তৈরি করতে যাচ্ছি, এটি শিশুবান্ধব কনটেন্ট তৈরির একটি অ্যাপ।’ধারণা করা হচ্ছে, এটি গ্রক এআই চ্যাটবটের একটি সহজ সংস্করণ যা শিশুদের সঙ্গে নিরাপদ ও শিক্ষামূলক আলোচনা করবে।এক্সএআইয়ের গ্রক ৪ চালু করার পরপরই ‘বেবি গ্রকের’ ঘোষণা এল। গ্রক ৪ নিয়ে মাস্ক এক লাইভস্ট্রিমে বলেন, ‘এতে উন্নত প্রশিক্ষণ সক্ষমতা আছে।’“আমি মনে করি এ বছরের শেষের দিকেই এটি নতুন প্রযুক্তি আনতে পারবে। যদি পরের বছরও না পারে, তাহলে হতাশ হব। তাই আশা করব গ্রক আক্ষরিক অর্থেই এমন নতুন প্রযুক্তি তৈরি করবে যা আগামী বছরের মধ্যে বা এ বছরের শেষ দিক থেকে কার্যকর হবে,” লাইভস্ট্রিমে বলেন মাস্ক।এক্স-এ একাধিক ‘ইহুদী বিরোধী মন্তব্য’ করে বটটি সমালোচনার মুখে পড়ার কিছু সময় পরই এ আপডেটের ঘোষণাটি এল বলে প্রতিবেদনে লিখেছে ফক্স বিজনেস।মাস্ক জানিয়েছেন, এই অ্যাপের নাম আমেরিকার একটি কমিক্স চরিত্র থেকে অনুপ্রাণিত হয়েছে। ‘বেবি গ্রুট’ কমিক্স চরিত্র থেকে বেবি গ্রক নাম করা হয় এই অ্যাপের। তবে এই অ্যাপে কী কী ফিচার্স থাকবে, এতে বাচ্চারা কতটা সুবিধা পাবে এবং কবে এই অ্যাপ বাজারে আসবে—এই সম্বন্ধে কিছুই জানাননি মাস্ক। তবে এটা তিনি পরিষ্কার জানিয়েছেন যে, এই অ্যাপ বাচ্চাদের কথা মাথায় রেখে বানানো হয়েছে।গত বছরই মাস্ক বাচ্চাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করা নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, অত্যাধিক সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাচ্চাদের ক্ষতি করে। মস্তিষ্কেরও ক্ষতি করে। এছাড়া ডোপামাইন লেভেলে প্রভাব ফেলে। মাস্ক আরও জানান, বাজারে উপলব্ধ অ্যাপ যাতে বাচ্চারা ব্যবহার না করে, সেই দিকে নজর বাড়াতে হবে। তার ঠিক এক বছর পরই, তাঁর সংস্থাই আনতে চলেছে বাচ্চাদের জন্য অ্যাপ। তবে এই অ্যাপ বাজারে প্রচলিত অ্যাপের চেয়ে কতটা আলাদা হবে।তবে গ্রকের আগের একটি ইউজার মোড ‘অ্যানি’-কে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। এতে ছিল ‘ফ্লার্টিশাস ডায়লগ’ ও ইঙ্গিতপূর্ণ অবতার, যা কিছু ব্যবহারকারীর মধ্যে উদ্বেগ তৈরি করে। এমনকি ‘কিডস মোড’ চালু থাকা অবস্থায়ও শিশুরা এই বটের সঙ্গে এমন কথোপকথনে জড়িয়ে পড়তে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
নওগাঁয় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

নওগাঁয় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার Read more

টিভিতে আজকের খেলা (১ অক্টোবর )
টিভিতে আজকের খেলা (১ অক্টোবর )

আজ বুধবার (১ অক্টোবর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। চ্যাম্পিয়নস লিগে আজ মুখোমুখি বার্সেলোনা-পিএসজি। এছাড়া, চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে Read more

নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চায়ের দোকান ও দুই গুদাম ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার
নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চায়ের দোকান ও দুই গুদাম ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান ও দুটি গুদামের নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি Read more

গাজা নিয়ে সিদ্ধান্ত আজ, ট্রাম্প-নেতানিয়াহুর জল্পনা ফাঁস
গাজা নিয়ে সিদ্ধান্ত আজ, ট্রাম্প-নেতানিয়াহুর জল্পনা ফাঁস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিউইয়র্কে বৈঠকে বসবেন আজ। গাজা যুদ্ধ শেষ করতে নতুন এক শান্তি Read more

গাজীপুরে নেশার টাকা না দেয়ায় ভাগ্নের হাতে মামা খুন
গাজীপুরে নেশার টাকা না দেয়ায় ভাগ্নের হাতে মামা খুন

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মামাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ভাগনে সৌরভ হাসান রুদ্র (২২) Read more

বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা, এআই দিয়ে তৈরি ভিডিও: বাংলাফ্যাক্ট
বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা, এআই দিয়ে তৈরি ভিডিও: বাংলাফ্যাক্ট

বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে তৈরি। যা শনাক্ত করেছে প্রেস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন