২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সূচি ঘোষণা করেছে আইসিসি। বাছাইয়ে ১০টি দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপের ৫টি দল হলো- নেপাল, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নেপালের দুই ভেন্যুতে; মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড ও কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি মাঠে। গ্রুপপর্বে প্রতিটি দলের ৪টি করে ম্যাচ শেষে অনুষ্ঠিত হবে সুপার সিক্স পর্ব। সেখান থেকে মোট ৪টি দল আগামী জুন-জুলাইয়ের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাবে।মুলপানিতে আগামী ১৮ জানুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে শুরু হবে ‘এ’ গ্রুপের বাছাইপর্ব। টাইগ্রেসরা এরপর যথাক্রমে পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০, ২২ ও ২৪ জানুয়ারি।এদিকে, বিশ্বকাপ বাছাইপর্বের আগে প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডস ও থাইল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে  বাংলাদেশ। নেদারল্যান্ডস ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ জানুয়ারি, থাইল্যান্ডের বিপক্ষে ১৬ জানুয়ারি।টি-টোয়েন্টি বিশ্বকাপে অনুষ্ঠিত হবে ১২ দল নিয়ে। এরইমধ্যে ৮ দল নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। তারা হলো- স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ইংল্যান্ড সুযোগ পেয়েছে স্বাগতিক হিসেবে, পরের ৫ দল গত বিশ্বকাপের পারফরম্যান্স দিয়ে। পাকিস্তান ও শ্রীলঙ্কা মূলপর্বের টিকিট পেয়েছে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাঝারি ও ছোট গরুতে নজর বেশি ক্রেতাদের
মাঝারি ও ছোট গরুতে নজর বেশি ক্রেতাদের

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নড়াইলের হাটে কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে। জমে উঠেছে বেচাকেনা। জেলার তিনটি উপজেলার ছোট-বড় হাটে Read more

ঝিনাইদহে সড়কের পাশে বালুর ব্যবসা, দুর্ভোগে স্থানীয়রা
ঝিনাইদহে সড়কের পাশে বালুর ব্যবসা, দুর্ভোগে স্থানীয়রা

ঝিনাইদহ শহরের মধ্যে দিয়ে বয়ে চলা মহাসড়কের পাশে সরকারি জায়গায় গড়ে উঠেছে জমজমাট বালুর ব্যবসা, এমনকি পাড়া-মহল্লার মধ্যে অবস্থিত রাস্তার Read more

ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১
ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১

নওগাঁয় ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মূলহোতা শাহাজান (৬৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন Read more

গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাই মামলায় বিএনপি কর্মী গ্রেফতার
গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাই মামলায় বিএনপি কর্মী গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের কিস্তির টাকা ছিনতাইয়ের ঘটনায় আরকান চৌধুরী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার হওয়া আরকান উপজেলার Read more

বিএনপির প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন
বিএনপির প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

গাজীপুর-৬ বিলুপ্তির পর গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন