শীতের আগমনী বার্তায় সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। বাজারে সবচেয়ে কম দামের সবজির মধ্যে রয়েছে পেঁপে, যা প্রতিকেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বেগুনসহ বেশ কয়টি সবজি ৮০ টাকার তালিকায়।শুক্রবার (০৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মুলা প্রতি কেজি ৫০ টাকায়, ঝিঙ্গা প্রতি কেজি ৬০ টাকায়, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাক, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, বাজারে নতুন উঠা শালগম প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।এছাড়া প্রতি কেজি বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে, ধন্দুল প্রতি কেজি ৬০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, ফুল কপি প্রতি পিস ৫০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১২০ টাকা, কঁচু প্রতি কেজি ৬০ এবং শিম প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।রাজধানীর মগবাজার কাঁচা বাজারে বাজার করতে এসে বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন তোহা জানান, বিগত কয়েক মাস ধরে সবজির দাম আসলেই অনেক বেশি ছিল। সে তুলনায় গত সপ্তাহে কিছুটা কম দামের সবজি কেনা গেল, গত সপ্তাহে বেশিরভাগ সবজি ছিল ৬০ টাকার ঘরে, আজ আবার সেটা বেড়ে ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। ‌ তবে আগের কয়েক মাসের তুলনায় সবজির দাম কমেছে। মালিবাগ বাজারের সবজি বিক্রেতা সোহেল হোসেন জানান, বিগত চার মাস ধরে সবজির বাড়তি দাম অনেকটাই কমে এসেছে। গত সপ্তাহে বেশ কম দাম গেছে সবজির দাম, কিন্তু এরপরেই বৃষ্টির কারণে সবজি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে গত সপ্তাহে যে সবজি ৬০ টাকায় বিক্রি করেছি, আজ সেটা আবার ৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তবে শীত আসা শুরু হওয়ার কারণে সব ধরনের সবজির দামই এখন কমে যেতে থাকবে। পুরো শীত জুড়ে বাজারে প্রচুর পরিমাণে সবজি সরবরাহ থাকবে, সে সঙ্গে দামও অনেক কমে যাবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা
‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা

জুলাইয়ের গণঅভ্যুত্থানের দলিল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টা ২২ মিনিটে তিনি Read more

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি

আজ মঙ্গলবার (২৭ মে) থেকে সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।সোমবার (২৬ মে) রাতে সচিবালয় নিরাপত্তা Read more

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত Read more

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলুপ্তির পথে ‘নল বড়শি’
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলুপ্তির পথে ‘নল বড়শি’

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার যন্ত্র ‘নল বড়শি’ ধীরে ধীরে বিলুপ্তির পথে। একসময় বর্ষা ও শরৎকালে স্থানীয়রা জলাশয়ের ধারে Read more

অকালবৃদ্ধি ঠেকাতে নতুন আশার আলো জাগাল মার্কিন গবেষণা
অকালবৃদ্ধি ঠেকাতে নতুন আশার আলো জাগাল মার্কিন গবেষণা

বয়স শুধু মুখের বলিরেখায় নয়, ধরা পড়ে জিনের গঠনে- এমনটাই বলছেন গবেষকরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডার-এর একদল বিজ্ঞানী Read more

ভোলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫
ভোলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫

ভোলার তজুমদ্দিনে যুবদল ও শ্রমিকদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন