ভোলার তজুমদ্দিনে যুবদল ও শ্রমিকদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দক্ষিণ শশীগঞ্জ বাজার এলাকা সংলগ্ন হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।আহতরা হলেন: মো. নোমান (২৫), আব্দুল গফুর (৩৫), মিরাজ (২৫), আল-আমীন (২৫), রুবেল (৩৫)। এর মধ্যে আল-আমীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।জানা গেছে, উপজেলা শ্রমিকদলের সভাপতি ইকবাল হোসেন লিটন ও যুবদল নেতা গিয়াসউদ্দিন হাওলাদারের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘন্টা দীর্ঘ সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন নেতাকর্মী আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে ৫ জনকে ভর্তি করা হয় এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।হামলায় একে অপরকে দায়ী করে উপজেলা শ্রমিকদল সভাপতি ইকবাল হোসেন লিটন বলেন, “স্থানীয় যুবলীগ নেতা সবুজ তালুকদারের সঙ্গে তার দীর্ঘদিনের দেনা-পাওনা রয়েছে। মঙ্গলবার দুপুরে শশীগঞ্জ বাজারে সবুজের কাছ থেকে তার পাওনা টাকা চাইতে গেলে সেখানে যুবদল নেতা গিয়াসউদ্দিন ও মিজানের নেতৃত্বে এক দল তার উপর হামলা চালায়।”পাল্টা অভিযোগ এনে যুবদল নেতা গিয়াসউদ্দিন হাওলাদার জানান, “মঙ্গলবার দুপুরে ইকবাল হোসেন লিটন দক্ষিণ শশীগঞ্জ বাজারে এসে ব্যবসায়ীদেরকে অকথ্য ভাষায় গালমন্দসহ মারধর করেন। এ সময় রুবেল নামের এক যুবদল কর্মী বাধা দিলে তারা রুবেলকে পিটিয়ে আহত করে। পরে বাজারের লোকজন তাদের প্রতিহত করতে গেলে তা সংঘর্ষে রূপ নেয়। এতে তাদের গ্রুপের রুবেল, ইলিয়াছ ও আবু সাইদসহ বেশ কয়েকজন আহত হয়েছে।”এদিকে, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলে পুলিশ, নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, “বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনো কোনো পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্তানের জন্য জোড়া লেগেছিল সংসার, অথচ রাহুলই নেই
সন্তানের জন্য জোড়া লেগেছিল সংসার, অথচ রাহুলই নেই

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। গত রোববার ভারতের পশ্চিমবঙ্গের দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা যান Read more

সী-পার্লে এনসিপি নেতারা, বাইরে বিএনপির বিক্ষোভ
সী-পার্লে এনসিপি নেতারা, বাইরে বিএনপির বিক্ষোভ

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পূর্তির দিনে হঠাৎ করেই কক্সবাজারে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতা। মঙ্গলবার (৫ আগস্ট) Read more

বোরকা নিয়ে নেতিবাচক মন্তব্য করে সমালোচনার মুখে লন্ডনের মেয়রপ্রার্থী
বোরকা নিয়ে নেতিবাচক মন্তব্য করে সমালোচনার মুখে লন্ডনের মেয়রপ্রার্থী

লন্ডনের মেয়র নির্বাচনে রিফর্ম ইউকে পার্টির প্রার্থী লায়লা কানিংহ্যাম বোরকা পরা নিয়ে নেতিবাচক মন্তব্য করায় তীব্র বিতর্কের মুখে পড়েছেন। সমালোচকদের Read more

সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা
সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা

সৌদি আরবে বিদেশি নাগরিকদের গাড়ি চালানোর বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির ট্রাফিক অধিদপ্তর। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, Read more

কাশিমপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে মাদকসহ ৬ জন আটক
কাশিমপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে মাদকসহ ৬ জন আটক

গাজীপুরের কাশিমপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডেভিল হান্টের তিনজন ও নেশা জাতীয় চল্লিশ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন