ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের হাকিমপুর চেকপোস্ট এলাকায় এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় হাকিমপুর চেকপোস্ট এলাকায় বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আটক করে। তারা সাতক্ষীরা, পিরোজপুর ও খুলনা জেলার বাসিন্দা।আটকরা হলেন– সাতক্ষীরা শ্যামনগরের পশ্চিম কৈখালী গ্রামের আব্দুর রব সরদারের ছেলে সেকেন্দার হোসেন (৩৩); শ্যামনগরের নকিপুর গ্রামের কালাচাঁদ গাজীর ছেলে আব্দুল্লা গাজী (৩৮); শ্যামনগরের যোগেন্দ্রনগর গ্রামের সুজাত আলী গাজীর মেয়ে ঝর্ণা খাতুন (৩৮); পিরোজপুর জেলার খানাকুনিয়ারী গ্রামের এছাহাক মোল্লার ছেলে রুহুল আমিন (৪০), রুহুল আমিনের স্ত্রী শেফালী বেগম (৩৫), মেয়ে সুমাইয়া আক্তার (৭); শ্যামনগরের কালিঞ্চি গোলাখালী এলাকার মিকাইল মোল্লার স্ত্রী নাজমা বিবি (৩৩), মেয়ে মাহেরা আক্তার (৬), মিনা (১৩), ছেলে নাজমুল হাসান নাইম (১৬); খুলনার বাটিয়াঘাটা কৃষ্ণনগর জলমা এলাকার মৃত জিয়ারুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম (৪৪), মেয়ে হাসিনা খাতুন (১০); শ্যামনগর নওয়াবেঁকীর পূর্ব বিড়ালক্ষী গ্রামের আবিয়ার রহমান শেখের মেয়ে মাফুজা খাতুন (৩৪), মেয়ে তানিয়া সুলতানা (১০) ও ছেলে মাফুজ রহমান (২)।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ভারতে বিএসএফের হাতে এসব বাংলাদেশি নাগরিক আটক হন। পরবর্তীতে, পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত এনে থানায় হস্তান্তর করেছে বিজিবি।তিনি আরও জানান, ইতোমধ্যে আটক ব্যক্তিদের নাম-ঠিকানা নেয়া হয়েছে এবং আত্নীয় স্বজনদের খবর পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বৈধ অভিভাবকের জিম্মায় তাদের হস্তান্তরের ব্যবস্থা করা হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর

নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. Read more

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যারা আজ টিকিট ক্রয় করবেন তারা আগামী ৩১ Read more

জিএম কাদেরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
জিএম কাদেরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীতে গণ অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে প্রধান আসামি করে মামলা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার Read more

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ৪২৮
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ৪২৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪২৮ জন হাসপাতালে ভর্তি Read more

সি‌ন্ডিকেট সভা নি‌য়ে কৌশ‌লে প্রশাসন, দাবি‌তে অনড় শিক্ষার্থী
সি‌ন্ডিকেট সভা নি‌য়ে কৌশ‌লে প্রশাসন, দাবি‌তে অনড় শিক্ষার্থী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের উদ্ভূত পরিস্থিতি সমাধানের লক্ষ্যে গতকাল রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ভেটেরিনারি ও পশুপালন অনুষদের প্রতিনিধি শিক্ষার্থীদের Read more

৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) এই ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন