গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌরসভার মাওনা এলাকার মুলাইদ খন্নার মার্কেটে অবস্থিত খন্দকার রাইস মিল এর বৈদ্যুতিক মিটার চুরির পর ফেরতের নামে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে।আজ শুকবার ( ৭ নভেম্বর) সকালে ভুক্তভোগী মিলের মালিক মোঃ আব্দুল মজিদ সময়ের কণ্ঠস্বর- কে বলেন, দীর্ঘদিন ধরে খন্দকার রাইস মিল নামে হলুদ ও মরিচ ভাঙ্গার ব্যবসা পরিচালনা করে আসছি। মিলটিতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৫৮৯২৯৫০ নম্বর মিটারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হতো।গত ৬ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে এলাকায় বিদ্যুৎ চলে গেলে কিছুক্ষণ পর আশপাশের বাড়িতে বিদ্যুৎ ফিরে আসে, কিন্তু আমার মিলে বিদ্যুৎ না আসায় আমি মিটারের কাছে গিয়ে দেখি অজ্ঞাত কেউ মিটারটি খুলে নিয়ে গেছে।পরে আমি দেখতে পাই মিটারের পাশে একটি চিরকুটে মোবাইল নম্বর (০১৩২৮-০৭৬৪২১) লেখা আছে, যেখানে উল্লেখ ছিল ১০,০০০ টাকা পাঠালে মিটার ফেরত দেওয়া হবে।ওই নম্বরে ফোন করলে অপর প্রান্তের ব্যক্তি ১০ হাজার টাকা দাবি করেন। আমি ২ হাজার টাকা দিতে রাজি হলেও সেই ব্যক্তি রাজি হননি।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক সময়ের কণ্ঠস্বর-কে বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। বিষয়টি আইনগতভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিআর পদ্ধতি নিয়ে গণভোটের দাবি জামায়াতের
পিআর পদ্ধতি নিয়ে গণভোটের দাবি জামায়াতের

সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন আয়োজনে আবারও পিআর (প্রতিনিধিত্বমূলক অনুপাত) পদ্ধতি চালুর দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে Read more

লিটনের চাওয়া শুনলো বিসিবি
লিটনের চাওয়া শুনলো বিসিবি

চলতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হবে এশিয়া কাপ। সে হিসেবে এই টুর্নামেন্টের বাকি আছে আর মাত্র দেড় মাস। তবে Read more

হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ
হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ Read more

কুয়াকাটায় প্লাস্টিক দূষণ রোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কুয়াকাটায় প্লাস্টিক দূষণ রোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চলতি বছরের প্রতিপাদ্য 'প্লাস্টিক দূষণ আর নয়' এবং মূল স্লোগান 'প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়'। প্রতিপাদ্য রেখে Read more

শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত নিয়ে যা জানা জরুরি
শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত নিয়ে যা জানা জরুরি

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদুল ফিতর। আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে এ দিনটি। পবিত্র রমজান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন