যশোরে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে হৃদয় (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি বাজারের ইসমাইল ফার্মেসিতে এ ঘটনা ঘটে। হৃদয় কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের বাসুদেবের একমাত্র ছেলে।ইসমাইল হোসেন জানান, হৃদয় তার ফার্মেসির একজন কর্মচারী। প্রতিদিন সকালে হৃদয় দোকান খোলে। ঘটনার সময় তিনি এসে ফার্মেসির সাটার নামানো দেখতে পান। পরে সাটার তুলে দেখতে পান ফ্যানের সাথে হৃদয়ের মরদেহ ঝুলছে। এ সময় চিৎকার দিলে আশেপাশের দোকানদাররা এসে মরদেহ নামায়।বাবা বাসুদেব জানান, হৃদয় তাদের একমাত্র ছেলে। বেশ কিছু দিন ধরে তার চলাফেরা এলোমেলো মনে হচ্ছিল। শারীরিক অবস্থার অবনতি দেখে রোববার তাকে হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় কোন রোগ ধরা পড়েনি। হৃদয় তার কাছে স্বীকার করে অনলাইন জুয়া খেলে অনেক টাকা হেরেছে, এজন্য মাথায় কাজ করছে না। তবুও ছেলেকে চিন্তা করতে নিষেধ করেছিলাম।বাসুদেব আরও জানান, মঙ্গলবার সকালে বাড়ি থেকে নাশতা করে হৃদয় ফার্মেসির উদ্দেশ্যে গিয়েছিল। বেলা সাড়ে ১১ টার পর জানতে পারি ফার্মেসির মধ্যে গলায় ফাঁস দিয়েছে। অনলাইন জুয়ার ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে তার ছেলে হৃদয় আত্মহত্যা করেছে।চুড়ামনকাটির সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, ফার্মেসির মধ্যে কর্মচারির গলায় ফাঁস দেওয়ার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে তার মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। অনলাইন জুয়ায় টাকা হেরে হৃদয় আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ মধ্যে রাত থেকে শেষ হচ্ছে ইলিশ শিকারের দুই মাসের নিষেধাজ্ঞা 
আজ মধ্যে রাত থেকে শেষ হচ্ছে ইলিশ শিকারের দুই মাসের নিষেধাজ্ঞা 

আজ মধ্যে রাত থেকে শেষ হচ্ছে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে দেওয়া ইলিশ শিকারের দুই মাষের নিষেধাজ্ঞা। ফলে বেকারত্বের অভিশাপ Read more

ফয়সালদের ব্যাংক হিসাবে ‘১২৭ কোটির অস্বাভাবিক লেনদেন’: সিআইডি
ফয়সালদের ব্যাংক হিসাবে ‘১২৭ কোটির অস্বাভাবিক লেনদেন’: সিআইডি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (রাহুল) ও তার স্বার্থ সংশ্লিষ্টদের Read more

পরিচালক সমিতিতে নতুন নেতৃত্ব: সভাপতি শাহীন সুমন, সম্পাদক টুটুল
পরিচালক সমিতিতে নতুন নেতৃত্ব: সভাপতি শাহীন সুমন, সম্পাদক টুটুল

নানা নাটকীয়তার পর অবশেষে নতুন নেতৃত্ব পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। নতুন মেয়াদে সমিতির সভাপতি শাহীন সুমন ও সাধারণ সম্পাদক Read more

‘সপ্তাহে ৩ দিন হোম অফিস’ সংক্রান্ত চিঠিটি ভুয়া: জনপ্রশাসন মন্ত্রণালয়
‘সপ্তাহে ৩ দিন হোম অফিস’ সংক্রান্ত চিঠিটি ভুয়া: জনপ্রশাসন মন্ত্রণালয়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে তিন দিন অফিস পরিচালনাসংক্রান্ত একটি স্মারকপত্র ভাইরাল Read more

‘স্বৈরাচার তাড়ানো তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে’
‘স্বৈরাচার তাড়ানো তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে’

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  শুক্রবার (০৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন