কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠান থেকে দুই শিক্ষককে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার হোসেন্দী পূর্বপাড়া এলাকার একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন, উপজেলার হোসেন্দী পূর্বপাড়া গ্রামের আবদুল হান্নানের ছেলে সারোয়ার জাহান নাঈম (৪০)। তিনি উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক। আরেকজন পাকুন্দিয়া পৌরসদরের চরপাকুন্দিয়া গ্রামের মজিদ মিয়ার ছেলে রাসেল শিকদার (৩২)। তিনি ঝাউগারচর হাজী আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।পুলিশ জানায়, শুক্রবার দুপুরের দিকে উপজেলার হোসেন্দী পূর্বপাড়া এলাকার একটি কোচিং সেন্টারে শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছিল আওয়ামী লীগের কিছু লোকজন। মিলাদ শেষে গণভোজের জন্য রান্না করা খিচুড়ি বিতরণ করছিল তারা। পরে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমাকে অপসারণ করা হয়নি, পদত্যাগ করেছি: এপিএস মোয়াজ্জেম
আমাকে অপসারণ করা হয়নি, পদত্যাগ করেছি: এপিএস মোয়াজ্জেম

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিবের Read more

ঈশ্বরদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার
ঈশ্বরদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার

পাবনার ঈশ্বরদীতে সাথী বেকারি নামে একটি কারখানায় প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের খাদ্যপণ্য। Read more

এলপি গ্যাসের দাম কমল
এলপি গ্যাসের দাম কমল

দেশের বাজারে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার Read more

কুমিল্লা বোর্ডে জেলা ভিত্তিক ফলাফলে কুমিল্লার অবস্থান চতুর্থ
কুমিল্লা বোর্ডে জেলা ভিত্তিক ফলাফলে কুমিল্লার অবস্থান চতুর্থ

২০২৫ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে কুমিল্লা বোর্ডে Read more

মামদানির জয়ে নিউইয়র্ক থেকে ইহুদিদের পালাতে বললেন ইসরায়েলি মন্ত্রী
মামদানির জয়ে নিউইয়র্ক থেকে ইহুদিদের পালাতে বললেন ইসরায়েলি মন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে জোহরান মামদানির বিজয়ে যুক্তরাষ্ট্রজুড়ে আনন্দের ঢেউ উঠলেও ক্ষোভে ফেটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন