জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে শহরের কুমার সমিত রায় জিমনেশিয়ামে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টা ৩০ মিনিটে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে এই সভা শুরু হয়।এনসিপি রাঙামাটি জেলার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির দক্ষিনাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মূখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন, পার্বত্য অঞ্চল তত্ত্বাবধায়ক ইমন ছৈয়দ, শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কলিন চাকমা, বান্দরবানের প্রধান সমন্বয়কারী শহিদুর রহমান সোহেল, খাগড়াছড়ির প্রধান সমন্বয়কারী এডভোকেট মনজিলা ঝুমা প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মিডিয়া এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, বিশেষ করে যারা আম্পায়ারের ভূমিকা পালন করবে তাদেরকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে।’ তিনি আরো বলেন, ‘পুলিশ ভাইদের কাছে আমাদের প্রত্যাশা অনেক, আপনারা কোন দলের প্রতি আনুগত্য দেখিয়ে তাদের পক্ষে কাজ করবেন না। যদি কাজ করেন তবে আপনাদেরকে ডিবি হারুন, বেনজির আহমেদ, এবং বিপ্লবের কথা মনে করিয়ে দিতে চাই।’এনসিপির এই নেতা বলেন, ‘বিগত সরকারের আমলে আমরা দেখেছি রাজনৈতিক দল প্রশাসনকে তাদের রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে। আমরা চাইনা নতুন বাংলাদেশের কেউ ডিবি হারুন কিংবা বেনজির হয়ে উঠুক! দিনশেষে আমরা জনতার রায় কে মেনে নেব, কিন্তু জনগণকে আপনারা সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য সহযোগিতা করুন।’সমন্বয় সভায় তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবানের এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় আগত নেতাকর্মীরা তাদের সীমাবদ্ধতা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার কথা তুলে ধরেন। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে
সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ বহনকারী উড়োজাহাজ দেশে পৌঁছেছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) Read more

জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানালেন উপদেষ্টা আদিলুর
জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানালেন উপদেষ্টা আদিলুর

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বান্দরবানে আয়োজিত প্রচার সভায় জুলাই গণ-অভ্যুত্থান ও জুলাই সনদের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ‘হ্যাঁ’ Read more

গাজায় ইসরায়েলি হামলায় ৩২ জন খাদ্য সহায়তাপ্রার্থীসহ নিহত আরও ৭৮
গাজায় ইসরায়েলি হামলায় ৩২ জন খাদ্য সহায়তাপ্রার্থীসহ নিহত আরও ৭৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে অভিযান জোরদার করেছে ইসরায়েলি সেনারা। ভূখণ্ডটিতে গতকাল সারাদিনে গোলাবর্ষণ ও বিমান হামলায় Read more

টি–টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল চূড়ান্ত, চমক ইতালি
টি–টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল চূড়ান্ত, চমক ইতালি

আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০ দেশ। সবশেষ দল হিসেবে টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। Read more

শতবর্ষ ধরে উন্নয়নের বাইরে হালদা পাড়ের ফতেহনগর
শতবর্ষ ধরে উন্নয়নের বাইরে হালদা পাড়ের ফতেহনগর

চট্টগ্রামের রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি–এই তিন উপজেলার সীমান্তঘেঁষা হালদা নদীর পশ্চিম পাড়ে একটি বৃহৎ জনপদ ফতেহনগর। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, নদী Read more

জুম্মার নামাজ পড়াতে গিয়ে সড়কেই ইমামের মৃত্যু
জুম্মার নামাজ পড়াতে গিয়ে সড়কেই ইমামের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খালিদ মুসাব্বির আশিক (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন