যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন, তারা ফ্যাসিবাদের দোসর ছিলেন। এ সরকার তো কাউকে ডিজিএফআই বা এনএসআই দিয়ে হয়রানি করে নাই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণমাধ্যমের স্বাধীনতা : ইশতেহারে রাজনৈতিক প্রতিশ্রুতি’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি।প্রেস সচিব বলেন, সত্যিকার অর্থে অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবাদিকরা তুলনামূলক নিরপেক্ষভাবে কাজ করতে পেরেছে। কিন্তু আওয়ামী লীগের আমলে সাংবাদিকদের ওপর ভয়াবহ পরিস্থিতি নেমে আসে, তাদের ওপর নানা ধরনের নিপীড়ন ও নির্যাতন চালানো হয়। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি।তিনি বলেন, ‘অনেকে বলেন মবের ভয়ে আছেন। আমি তো কোথাও সেই ভয় দেখি না। যিনি মবের ভয় করছেন, তিনি হয়তো তখন দোসর ছিলেন। এখন আপনি যদি দোসর হন, আমি তো আপনার পাপ ক্লিন আপ করব না। যারা আজকে বলছেন মবের ভয় আছেন বেশিরভাগই দেখবেন এরা দোসর ছিলেন। ভয়টা নিজে নিজে থেকেই আসছে। আমরা বলেছি কোনো গণমাধ্যমে কোনো ধরনের আক্রমণ আমরা সহ্য করব না। সে কথা আমরা রেখেছি।’প্রেস সচিব বলেন, ‘গত ১৫ মাসে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা কাজ করেছি। কিন্তু রাজনৈতিক সরকার এলে সেটি টিকে থাকবে কি না, সেই প্রশ্ন এখনো রয়ে গেছে।’দেশে মিস ইনফরমেশন ছড়ালে সেটা মোকাবিলা করা খুবই কঠিন উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘সেন্টমার্টিন দখল করে নিচ্ছে, এটা নিয়ে ১ হাজার ভুয়া নিউজ ছড়িয়েছে। মাইলস্টোন নিয়ে গুজব ছড়িয়েছে। সরকারের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের সক্ষমতা খুবই সীমিত, এই মাধ্যমে মিথ্যা খবর ধরার বা প্রতিহত করার প্রয়োজনীয় টুল ও ব্যবস্থা নেই। ফলে সুরা-কেরাত পড়ে অনেকে টিভিতে গিয়ে মিথ্যা কথা ছড়িয়ে যাচ্ছে। বাংলাদেশের গণতন্ত্রকে দৃঢ় রাখতে হলে এসব ফেক নিউজকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে।’তার মতে, বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেয়া যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়াও সমান গুরুত্বপূর্ণ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা
সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ১১ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া Read more

বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৭ ডিসেম্বর)
বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৭ ডিসেম্বর)

আজ অ্যাডিলেডে শুরু হয়েছে অ্যাশেজের তৃতীয় টেস্ট। ২-১ এ এগিয়ে থেকে চতুর্থ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। অনূর্ধ্ব-১৯ এশিয়া Read more

বগুড়ার মাটিতে দাঁড়িয়ে সময়ের সাক্ষী হয়ে আছে খেরুয়া মসজিদ
বগুড়ার মাটিতে দাঁড়িয়ে সময়ের সাক্ষী হয়ে আছে খেরুয়া মসজিদ

বগুড়ার প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন খেরুয়া মসজিদ। অবস্থানগত দিক থেকে এটি শেরপুর উপজেলা শহরের থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে অবস্থিত Read more

কিশোরগঞ্জে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫
কিশোরগঞ্জে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বাজারে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানপাট, Read more

খালেদা জিয়ার জানাজায় গিয়ে মৃত্যু, নিরবের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
খালেদা জিয়ার জানাজায় গিয়ে মৃত্যু, নিরবের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে মারা যান নিরব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন