সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকের জন্য সুখবর দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।প্রাথমিকের সব প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবকে পাঠানো এক চিঠিতে প্রধান শিক্ষকদের দশম গ্রেড দিতে অনুরোধ করা হয়েছে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে গত ৪ নভেম্বর চিঠি ইস্যু করা হয়।মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা ৫ নভেম্বর এ চিঠিতে সই করেছেন। এরপর তা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবকে পাঠানো হয়।চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ হতে গত ২৮ জুলাই প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়।এরপর ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত স্মারকে সম্মতি দেওয়া হয়। এমতাবস্থায় প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড নির্ধারণে সম্মতি দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে প্রধান শিক্ষকদের ছয়টি শর্তে দশম গ্রেডে উন্নীত করতে চিঠিতে বলা হয়েছে। সেগুলো হলো—১. অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি গ্রহণ করতে হবে।২. অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক বেতন স্কেল নির্ধারণ করতে হবে।৩. প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নিতে হবে।৪. পদ উন্নীতকরণের বিষয়টি বিদ্যমান নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করে সংশোধন করতে হবে।৫. প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকরা সরকারি আদেশ জারির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে Basic Training for Primary Teachers (BTPT) প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।৬. প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সরকারি আদেশের কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাতে হবে।চিঠির তথ্যানুযায়ী-বর্তমান নিয়মে প্রধান শিক্ষক পদে কর্মরতদের মধ্যে যারা প্রশিক্ষণপ্রাপ্ত তারা ১১তম গ্রেড (১২৫০০-৩০২৩০ টাকা) এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকরা ১২তম গ্রেডে (১১৩০০-২৭৩০০ টাকা) বেতন-ভাতা পাচ্ছেন।দশম গ্রেডে উন্নীত হলে তাদের বেতন স্কেল হবে ১৬০০০-৩৮৬৪০ টাকা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘তিন প্রতিবেশী নিয়ে চিন্তায় ভারত’
পত্রিকা: ‘তিন প্রতিবেশী নিয়ে চিন্তায় ভারত’

সম্প্রতি শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতন হয়েছে। তিনটি দেশই ভারতের প্রতিবেশী। ভারতকে মহাশক্তি হতে হলে Read more

এবার এরদোয়ানের পদত্যাগের দাবিতে উত্তাল তুরস্ক
এবার এরদোয়ানের পদত্যাগের দাবিতে উত্তাল তুরস্ক

তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে ফের তীব্র গণবিক্ষোভ দেখা দিয়েছে। হাজারো মানুষ রাস্তায় নেমে তাঁর পদত্যাগের দাবি Read more

আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি তামিম-লিটনের
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি তামিম-লিটনের

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি এবং ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বাংলাদেশের তানজিদ হাসান তামিম ও Read more

টঙ্গীতে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ২ শিশু
টঙ্গীতে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ২ শিশু

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকসানা (১২) ও নুসাইফা (৮) নামে দুই কন্যা শিশু গুরুতর আহত হওয়ার Read more

বাউফলে সাংবাদিকদের মানববন্ধন, যুবদল নেতাকে শোকজ
বাউফলে সাংবাদিকদের মানববন্ধন, যুবদল নেতাকে শোকজ

নির্মাণাধীন ভবনের অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমানকে হুমকি ও অশালীন ভাষায় কথা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন