নির্মাণাধীন ভবনের অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমানকে হুমকি ও অশালীন ভাষায় কথা বলেন জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ন কবীর সোহাগ। এর প্রতিবাদে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ গেটের সামনের সড়কে মানববন্ধন করেন সাংবাদিকরা। এ সময় বক্তব্য রাখের বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, সাধারন সম্পাদক জসিম উদ্দিন, রিপোর্টাস ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারন সম্পাদক জিএম মিলন প্রমুখ। অপর দিকে এই ঘটনার জেরে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক সাক্ষরিত মিনহাজুল ইসলাম ভূইয়া এক চিঠিতে ওই যুবদল নেতাকে কারন দর্শাণোর নোটিশ দিয়েছেন। এক প্রেস বিজ্ঞপ্তীতে জানা গেছে, জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ন কবীর সোহাগ সংগঠন বহির্ভুত কার্যক্রম কেন্দ্রিয় কমিটির দৃষ্টি গোচর হয়। এ বিষয়ে আগামী তিন দিনের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার গোডাউন থেকে ৩৩০ বস্তা সার জব্দ
ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার গোডাউন থেকে ৩৩০ বস্তা সার জব্দ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় অবৈধভাবে সার মজুত করার অভিযোগে অভিযান চালিয়ে ৩৩০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় Read more

১১ বছর আগের ছোট্ট জিহাদের মতই করুণ পরিণতি সাজিদের, ক্ষমা করো আমাদের
১১ বছর আগের ছোট্ট জিহাদের মতই করুণ পরিণতি সাজিদের, ক্ষমা করো আমাদের

রাজশাহীর তানোরে ভূগর্ভস্থ পানি তোলার জন্য খোঁড়া একটি গভীর গর্ত। অজান্তেই সেই গর্তেই পড়ে যায় মাত্র দুই বছরের শিশু সাজিদ। Read more

নকল নবীশদের চাকুরী রাজস্বখাতে অন্তর্ভুক্ত করার দাবিতে বিভাগীয় সমাবেশ
নকল নবীশদের চাকুরী রাজস্বখাতে অন্তর্ভুক্ত করার দাবিতে বিভাগীয় সমাবেশ

নকল নবীশদের চাকুরী রাজস্বখাতে অন্তর্ভুক্ত করনে (পদ সৃজনের মাধ্যমে) আইন মন্ত্রনলায় থেকে জনপ্রশাসন মন্ত্রনলায় প্রেরিত প্রস্তাব দ্রুত অনুমোদন এবং প্রস্তাব Read more

নান্দাইলে ২৫ বছর ধরে শিকলে বাঁধা হারুন
নান্দাইলে ২৫ বছর ধরে শিকলে বাঁধা হারুন

দীর্ঘ পচিঁশ বছর ধরে শিকলে বাধাঁ অবস্থায় মানবেতর দিন কাটছে মানসিক ভারসাম্যহীন হারুনের (৪২)। অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় দিনদিন Read more

কিশোরগঞ্জে চার খাদ্য প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জে চার খাদ্য প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্য তৈরির দায়ে চারটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।শনিবার (১৯ এপ্রিল) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন