ভামার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্গার। রাজ্যের ইতিহাসে তিনিই প্রথম নারী গভর্নর। অ্যাবিগেইল স্প্যানবার্গার রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসোম আর্ল-সিয়ার্সকে পরাজিত করেছেন।মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কংগ্রেসের সাবেক সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা স্প্যানবার্গার এই নির্বাচনে মধ্যমপন্থী প্রার্থী হিসেবে লড়েছেন। নির্বাচনে জয়ী হয়ে তিনি ভার্জিনিয়ার ইতিহাসে প্রথম নারী গভর্নর হতে যাচ্ছেন।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসিতে দুর্বল অবস্থানে থাকা ডেমোক্র্যাটদের জন্য এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভার্জিনিয়ার রাজনীতিতে স্প্যানবার্গারের জয় একটি ধারাবাহিকতার অংশ বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ১৯৭৭ সালের পর থেকে একবারই প্রেসিডেন্টের দলীয় প্রার্থী সেখানে গভর্নর হয়েছেন। এ ছাড়া বাকি নির্বাচনগুলোতে জয় এসেছে বিরোধী দলের প্রার্থীদের হাতে।বর্তমান গভর্নর গ্লেন ইয়ংকিন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের মহামারিকালীন নীতির বিরোধিতা করে রিপাবলিকান দল থেকে জয়ী হয়েছিলেন।বিজয়ী ঘোষণার পর দেওয়া বক্তব্যে উজ্জ্বল লাল রঙের স্যুট পরা স্প্যানবার্গার বলেন, ‘ভার্জিনিয়াবাসী আজ একটি স্পষ্ট বার্তা দিয়েছে। তারা বিশ্বকে দেখিয়েছে, আমাদের রাজ্য দলীয় পক্ষপাত নয়, বরং বাস্তবতাকে বেছে নিয়েছে।’ এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘লাইফ সাপোর্টে’ ওসমান হাদি
‘লাইফ সাপোর্টে’ ওসমান হাদি

রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে বলে Read more

লিভারপুলে রেকর্ড ট্রান্সফার ফি’তে ফ্লোরিয়ান উইর্টজ
লিভারপুলে রেকর্ড ট্রান্সফার ফি’তে ফ্লোরিয়ান উইর্টজ

ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেটে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো লিভারপুল। আনুষ্ঠানিকভাবে জার্মান প্লে-মেকার ফ্লোরিয়ান উইর্টজকে দলে ভিড়িয়ে ইংলিশ ক্লাবটি। জার্মান ক্লাব Read more

সড়ক ও জনপথের জায়গা দখল করে ফাস্টফুডের দোকান
সড়ক ও জনপথের জায়গা দখল করে ফাস্টফুডের দোকান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া উড়াল সেতুর নিচের জায়গা দখল করে আনিশা জল কুটির অ্যান্ড ফটো গ্যালারী নামে একটি প্রতিষ্ঠান Read more

সখীপুরে ৩ মাদক কারবারি আটক
সখীপুরে ৩ মাদক কারবারি আটক

টাঙ্গাইলের সখীপুরে ডিবি পুলিশ টাঙ্গাইলের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ৫শত পিস ইয়াবাসহ রুবেল (৩৩), রিজন (২৩) ও হাসান (২২) Read more

উপদেষ্টা আসিফ আইনি প্রক্রিয়া মেনেই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
উপদেষ্টা আসিফ আইনি প্রক্রিয়া মেনেই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

যথাযথ আইনী প্রক্রিয়া মেনেই উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তবে তার ভুল Read more

সিরাজগঞ্জে খাদ্য বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু
সিরাজগঞ্জে খাদ্য বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু

জেলার বেলকুচি উপজেলায় খাদ্য বিষক্রিয়ায় মামুদপুর গ্রামে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কাঁঠাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন