অভিনব কায়দায় নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি করে বিদেশগামী সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ। সোমবার (৩ নভেম্বর ) রাতে লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানা পুলিশ।এ সময় তাদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ২টি সিল এবং ১ জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মাস্টার পাড়া এলাকার আব্দুর রশিদের পুত্র মোঃ আলমগীর(২৬), বড়হাতিয়া ইউনিয়নের আব্দুল আলী সিকদার পাড়া এলাকার মৃত হাফেজ আব্দুছ সালামের পুত্র মোঃ শাহ আলম(৫০) এবং সদর ইউনিয়নের বিল্লা পাড়া এলাকার মৃত আক্তার মিয়ার পুত্র মোঃ নাজাত(২৩)। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লোহাগাড়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।  থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কয়েকজন ব্যক্তি কম্পিউটারে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে আসল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের অনুরূপ নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি করে বিদেশগামী মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলো একটি চক্র, এমন তথ্যের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে থানা পুলিশ।গতকাল (৩ নভেম্বর) রাতে প্রতারণা চক্রের এক সদস্য ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স বানিয়ে নিজ হেফাজতে রেখেছে এমন খবর পেয়ে  উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কাজিরপুকুর পাড় দোহা বিল্ডিং-এ উপস্থিত হয় থানা পুলিশ। ঘটনাস্থল থেকে মোঃ আলমগীর নামক এক ব্যক্তির কাছ থেকে ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স উদ্ধারপূর্বক জব্দ করা হয়।পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ২ জনকে আটক করা হয়।এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আরিফুর রহমান জানান, ‘প্রতারনার উদ্দেশ্যে জালিয়াতি করে তৈরি করে পুলিশ ক্লিয়ারেন্সের মতো গুরুত্বপূর্ণ নথি ভিসা প্রসেসিং-এর কাজে ব্যবহার করায় পেনাল কোড ১৮৬০ এর ৪৬৫/৪৭১/৪৭৩/৪২০/৩৪ ধারায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা-১০/১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ৩ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদাবাজদের রুখে দেওয়ার ঘোষণা ছাত্র অধিকার পরিষদের
চাঁদাবাজদের রুখে দেওয়ার ঘোষণা ছাত্র অধিকার পরিষদের

রাজনৈতিক ছাত্র সংগঠনের নামে নিউমার্কেট এলাকায় সকল চাঁদাবাজদের রুখে দেয়ার ঘোষণা দিয়েছে ছাত্র অধিকার পরিষদ। সম্প্রতি ছাত্রদল নেতা পরিচয়ে নিউমার্কেট Read more

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিসের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) মধ্যে ৩ বছর Read more

চকরিয়া মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরী
চকরিয়া মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরী

কক্সবাজারের চকরিয়া মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে পিংকি নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে।শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটের সময় Read more

কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় কন্যা নিহত, বাবা আহত
কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় কন্যা নিহত, বাবা আহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি তেলের পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটেছে।শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৫ Read more

বান্দরবানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
বান্দরবানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বান্দরবানের থানচিতে সুজন বড়ুয়া (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৪ জুলাই) সকালে থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের Read more

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬৯
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬৯

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। এতে শতাধিক মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন