জামালপুরের সরিষাবাড়ীতে সোনালী ব্যাংকের ভিতরে জাল টাকা নিয়ে প্রতারণা করতে গিয়ে মামুনুর রশিদ (৪০) নামে এক সাবেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে প্রতারণা মামলায় সরিষাবাড়ী থানা পুলিশ তাকে কারাগারে পাঠায়। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল-মামুন।প্রেস ব্রিফিংয়ে জানা যায়, ‘গ্রেফতারকৃত মামুনুর রশিদ জেলার মেলান্দহ থানার ঝাউগড়া ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে। তিনি সাবেক পুলিশ সদস্য ছিলেন। তিনি বুধবার দুপুরে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর সোনালী ব্যাংক কমপ্লেক্স শাখার ভিতরে জাল টাকা লেনদেনের সময় প্রতারণার অবস্থায় আটক হন। তিনি জাল টাকা দিয়ে মানুষের কাছ থেকে ভালো টাকা প্রতারণা করে নিতেন। এসময় তার কাছ থেকে ৩২টি ৫০০ টাকার জাল নোট ও নগদ ২ লক্ষ টাকা জব্দ করা হয়। পরবর্তীতে আজ দুপুরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫ (বি) ধারা অনুযায়ী মামলা দায়ের করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে শহরের বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে। এছাড়া এই প্রতারক মাদারগঞ্জ থানার বিভিন্ন লোকের সাথে প্রতারণা করে জাল টাকার লেনদেন করেছেন বলেও জানা যায়।এ সময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জামালপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল-মামুন, সরিষাবাড়ী থানার ওসি মো. রাশেদুল হাসান, এসআই শুভ্রত, এসআই শাহাদাৎ হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকসু নির্বাচনে দ্বিতীয় দিনে ফরম তুলেছেন ১৪১ প্রার্থী
চাকসু নির্বাচনে দ্বিতীয় দিনে ফরম তুলেছেন ১৪১ প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের দ্বিতীয় দিনে সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৪১ জন প্রার্থী। এদিন Read more

ফরিদপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
ফরিদপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের লাগাতার কর্মবিরতি চলছে। Read more

যশোরে পুলিশ কর্মকর্তার মাকে মারধর
যশোরে পুলিশ কর্মকর্তার মাকে মারধর

যশোরের শার্শায় জমি নিয়ে বিরোধের জের ধরে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আরিফের মা কোহিনুর বেগমকে (৬৫) মারধরের অভিযোগ উঠেছে। শার্শা উপজেলার Read more

বাঘাইছড়িতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত, আহত ২
বাঘাইছড়িতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত, আহত ২

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নস্থ রাবার বাগান নামক এলাকায় ছয় চাকার একটি গাছবাহী ট্রলি উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ Read more

নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে মাদক মামলায় ফাহিম (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ডও দিয়েছেন আদালত। Read more

জীবননগরে ঘরে ঘরে মৌসুমী জ্বরের প্রকোপ, হাসপাতালে ওষুধ সংকট
জীবননগরে ঘরে ঘরে মৌসুমী জ্বরের প্রকোপ, হাসপাতালে ওষুধ সংকট

চুয়াডাঙ্গার জীবননগরে ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে মৌসুমী জ্বরের প্রকোপ। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধই বেশি। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন