মেক্সিকোর সিনালোয়ায় রাজ্যে সশস্ত্র বাহিনীর সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৩ হামলাকারী নিহত হয়েছে।সোমবার (০৩ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির নিরাপত্তামন্ত্রী ওমার গারসিয়া হারফুচ। খবর নিউইয়র্ক টাইমসের।তিনি বলেন, মাদক কারবারিরা ৯ জনকে অপহরণ করেছিল, অভিযানের মাধ্যমে তাদের মুক্ত করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়। এতে নিহত হয়েছেন মাদক কারবারিদের ১৩ জন।সিনালোয়া রাজ্যটি মাদক চোরাকারবারিদের কুখ্যাত চক্র সিনালোয়া কার্টেলের প্রভাবাধীন। কর্তৃপক্ষ অঞ্চলটিকে তাদের নিয়ন্ত্রণ মুক্ত করার জন্য অভিযান চালাচ্ছে। আর এসব অভিযান ঘিরে প্রায়ই প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটছে।রাজ্যটিতে সিনালোয়া কার্টেলের উপদলগুলোর মধ্যে আগে থেকেই আঞ্চলিক নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে সংঘাত চলছে। এর মধ্যে সরকারি বাহিনীর অভিযানের কারণে পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। এই রাজ্যটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার চ্যালেঞ্জের মধ্যে রয়েছে মেক্সিকো সরকার।প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ক্যারিবীয় সাগরে ও প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে সক্রিয় সন্দেহভাজন মাদক কারবারিদের বিরুদ্ধে প্রাণঘাতী আক্রমণ পরিচালনা করছে। ইতোমধ্যে এই দুই জলসীমায় মার্কিন বাহিনীর আক্রমণে অন্তত ১৫টি কথিত মাদকবাহী নৌযান ধ্বংস এবং ৬৪ জন নিহত হয়েছেন।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোহাগ হত্যার বিচার দাবিতে গাজীপুরে এনসিপির বিক্ষোভ
সোহাগ হত্যার বিচার দাবিতে গাজীপুরে এনসিপির বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের কাশিমপুর শাখার আয়োজনে ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ Read more

অভ্যুত্থানের এক বছর পরও নিহতের আসল সংখ্যা নিয়ে ‘ধোঁয়াশা’
অভ্যুত্থানের এক বছর পরও নিহতের আসল সংখ্যা নিয়ে ‘ধোঁয়াশা’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যে গেজেট তৈরি করেছে, তাতে জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যা বলা হচ্ছে ৮৪৪ জন। অন্যদিকে, এই আন্দোলন ঘিরে Read more

জাপানের সঙ্গে ‘বিশাল’ বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের
জাপানের সঙ্গে ‘বিশাল’ বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জাপানের সঙ্গে ‘বিশাল বাণিজ্য চুক্তি’ স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র।এই Read more

লৌহজংয়ে দুই ফার্মেসি মালিককে জরিমানা
লৌহজংয়ে দুই ফার্মেসি মালিককে জরিমানা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে জরিমানা করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর Read more

এবার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫
এবার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের বলে ধারণা পুলিশের।শুক্রবার (২৭ মার্চ) রাত Read more

চকরিয়ায় পুলিশের অভিযানে আটক ৪
চকরিয়ায় পুলিশের অভিযানে আটক ৪

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪পালাতক আসামিকে আটক করা হয়েছে। শনিবার(২৪ মে) কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ সাইফ উদ্দিন শাহীনের নির্দেশে চকরিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন