জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জাপানের সঙ্গে ‘বিশাল বাণিজ্য চুক্তি’ স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র।এই চুক্তির আওতায় বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক অংশীদার জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলেও জানানো হয়েছে। বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমি সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি, জাপানের সঙ্গে। এটি সবার জন্যই ভালো একটি চুক্তি। আমরা কঠোর পরিশ্রম করেছি। আমি সবসময় বলি— চুক্তিটা যেন উভয়পক্ষের জন্যই লাভজনক হয়।”ট্রাম্পের দাবি, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ১৫ শতাংশ পাল্টা শুল্ক দেবে জাপান। এছাড়া যুক্তরাষ্ট্রের গাড়ি, ট্রাক, চাল এবং কৃষিপণ্য আমদানির জন্য নিজের বাজার খুলে দেবে এবং একইসঙ্গে যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে পূর্ব এশিয়ার এই দেশটি।জাপানের প্রধান বাণিজ্য আলোচক রিওসেই আকাজাওয়া সামাজিক মাধ্যমে জানান, তিনি হোয়াইট হাউসে গিয়ে আলোচনায় অংশ নেন এবং “মিশন সম্পন্ন” বলে উল্লেখ করেন। বিবিসি জানিয়েছে, চুক্তির বিস্তারিত জানার জন্য তারা ওয়াশিংটনে জাপান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে।এর আগে চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প জাপানকে হুঁশিয়ারি দিয়েছিলেন, আগামী ১ আগস্টের আগে কোনো চুক্তি না হলে জাপানি পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসানো হবে।এই হুমকির ঠিক আগে গত এপ্রিলে ট্রাম্প ঘোষণা করেছিলেন ২৪ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে তার। যদিও পরে এই পরিকল্পনা ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়, যাতে জাপানসহ অন্যান্য দেশের সঙ্গে আলোচনার সুযোগ থাকে।গত এপ্রিলে ঘোষিত “লিবারেশন ডে” নীতির আওতায় যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের ওপর একতরফা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়, যার ফলে বৈশ্বিক শেয়ারবাজারে অস্থিরতা দেখা দেয়।বর্তমানে জাপানসহ অনেক দেশ থেকেই যুক্তরাষ্ট্রে যাওয়া গাড়িতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। তবে জাপানি গাড়ির নির্মাতাদের জন্য এই শুল্ক কমানো হতে পারে বলে জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে।বিবিসি বলছে, চুক্তির ঘোষণা এমন এক সময়ে এলো যখন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা রাজনৈতিক চাপের মুখে আছেন। সদ্যসমাপ্ত নির্বাচনে তার দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি দেশটির উচ্চকক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে।এর আগে দলটি সংসদের শক্তিশালী নিম্নকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা হারায়। চুক্তি নিয়ে প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী ইশিবা সাংবাদিকদের বলেন, “আলোচনার ফলাফল সম্পর্কে আমি কিছু বলতে পারছি না, যতক্ষণ না আমরা চুক্তির বিস্তারিত ভালোভাবে খতিয়ে দেখি।”এদিকে বাণিজ্য চুক্তির খবরে জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই ২২৫ বুধবার সকালে প্রায় ২ শতাংশ বেড়ে যায়। বিশেষ করে টয়োটা, নিশান ও হোন্ডার মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দর লাফিয়ে ওঠে। যুক্তরাষ্ট্রে এসব গাড়ির শুল্ক কমার সম্ভাবনায় বিনিয়োগকারীরা আশাবাদী হয়ে ওঠে।অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, বুধবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গেও একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দেওয়া হবে এবং আরও বেশ কিছু চুক্তি খুব শিগগিরই স্বাক্ষরিত হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইনগত পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ
আইনগত পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেছেন, ‘যমুনাতে যাওয়ার জন্য বাধা প্রদান করেছি। এইটুকুতে আমার Read more

গাজায় ইসরায়েলি গণহত্যায় সাহায্য করছে মাইক্রোসফটসহ বহু প্রতিষ্ঠান
গাজায় ইসরায়েলি গণহত্যায় সাহায্য করছে মাইক্রোসফটসহ বহু প্রতিষ্ঠান

ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে সহায়তা করছে অ্যামাজন ও মাইক্রোসফটসহ বহু প্রতিষ্ঠান। তাদের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলে Read more

এসএসএফের প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়ন করা হচ্ছে: প্রধান উপদেষ্টা
এসএসএফের প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়ন করা হচ্ছে: প্রধান উপদেষ্টা

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া, গত বছরের ৫ আগস্ট এই বাহিনীর কিছু Read more

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো ভারত
রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো ভারত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর বৃহত্তম ২টি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর রুশ অপরিশোধিত তেল কেনা বন্ধ করে Read more

ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা
ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা

রাজধানীর উত্তরায় সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত এবং Read more

‘আধিপত্যবাদবিরোধী সমাবেশের’ ডাক সাদিক কায়েমের
‘আধিপত্যবাদবিরোধী সমাবেশের’ ডাক সাদিক কায়েমের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় প্রতিবাদ ও চলমান আন্দোলন অব্যাহত রাখার লক্ষ্যে নতুন কর্মসূচির ঘোষণা করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন