কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪পালাতক আসামিকে আটক করা হয়েছে। শনিবার(২৪ মে) কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ সাইফ উদ্দিন শাহীনের নির্দেশে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে সন্ধ্যা ৬টা পর্যন্ত চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপরোক্ত আসামি গুলোকে আটক করা হয়। আটককৃত আসামিরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের ৯নং ওয়ার্ড গোবিন্দপুরের সর্দার পাড়া এলাকার মৃত সোলাইমানের পুত্র আবদু শুক্কুর (৪৮) ও একই এলাকার মৃত আমির হোসনের পুত্র মোহাম্মদ নুরুল আমিন( ৩৫), চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড হাজিয়ান এলাকার মৃত সোলতান আহম্মদের পুত্র নুর মোহাম্মদ (৬০) এবং চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আনিছ পাড়া এলাকার মৃত গোলাম কাদেরের পুত্র আবদুল মোনাফ(৫৭)। ওরা সবাই চকরিয়া থানার বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, চকরিয়ায় বিভিন্ন এলাকার পালাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধর্ষণের পর কিশোরীর ‘আত্মহত্যা’, মূলহোতা গ্রেফতার
ধর্ষণের পর কিশোরীর ‘আত্মহত্যা’, মূলহোতা গ্রেফতার

মোংলা শহরে কিশোরী (১৪) আত্মহননের ঘটনার ভিন্ন মোড় নিতে শুরু করেছে। প্রাথমিকভাবে পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে Read more

জুলাই অভ্যুত্থান: নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা
জুলাই অভ্যুত্থান: নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা

জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমনটাই উঠে Read more

বরিশালে জমি বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা
বরিশালে জমি বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

দীর্ঘ দিন ধরে চরের জমি নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে প্রতিপক্ষরা এক কৃষককে কুপিয়ে তার শরীর থেকে একটি হাত Read more

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে মুসল্লিদের ঢল
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে মুসল্লিদের ঢল

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) সকাল ৭টায় জামাত শুরু হয়। শেষ হয় Read more

ওভালে ১৬ উইকেটের দিন
ওভালে ১৬ উইকেটের দিন

Source: রাইজিং বিডি

১৫ ঘণ্টা বন্ধ ছিল ট্রেনের টিকিট বিক্রি
১৫ ঘণ্টা বন্ধ ছিল ট্রেনের টিকিট বিক্রি

সার্ভার জটিলতায় ১৫ ঘণ্টা বন্ধ ছিল ট্রেনের টিকিট বিক্রি। সংস্কার কাজের জন্য সার্ভার জটিলতা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কতৃপক্ষ। গতকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন