শরীয়তপুর এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার অফিসে হাত বোমা নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর ) রাত ৮ টার দিকে সদর পৌরসভা ঈদগাহ মাঠের পাশে এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সবুজ তালুকদার জাতীয় নাগরিক পার্টির রাজনীতি করেন। বর্তমানে তিনি শরীয়তপুর এনসিপির জেলা জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী।সোমবার রাত ৮টার দিকে দুর্বৃত্তরা অফিসের সামনে অবস্থান নেয়। এ সময় তারা অফিসের সামনে বেশ কয়েকটি হাত বোমা নিক্ষেপ করে ও বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।এদিকে, বোমা বিস্ফোরণের বিকট শব্দে অফিস ও স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করে পুলিশ।এনসিপির জেলা জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, ‘শুরু থেকেই আমি এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরেই আমাকে নিষিদ্ধ ঘোষিত সংঘঠনের পক্ষ থেকে মোবাইলফোনে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। পরিকল্পিতভাবে এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।’তিনি বলেন, ‘আমি বলতে চাই—জুলাই আন্দোলনের সময় স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা ভয় পাইনি, তাই ভয় ভীতি দেখিয়ে কোনো ফল হবে না। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। অভিযোগের ভিত্তিতে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় অস্থির চালের বাজার, মজুদ করে দাম বাড়ানোর অভিযোগ
নওগাঁয় অস্থির চালের বাজার, মজুদ করে দাম বাড়ানোর অভিযোগ

দেশের খাদ্য উদ্বৃত্ত ও সর্ববৃহৎ ধান ও চাল উৎপাদনকারী জেলা নওগাঁ। বোরো মৌসুম মাত্র শেষ হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ Read more

ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা নাকচ করলেন ট্রাম্প
ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা নাকচ করলেন ট্রাম্প

ভারতের সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনা শুরুর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনার জের Read more

নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন

পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে ট্রেনটি নাটোরের Read more

কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেলেও শিক্ষা-স্বাস্থ্যের অধিকার পায়নি: নাহিদ ইসলাম
কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেলেও শিক্ষা-স্বাস্থ্যের অধিকার পায়নি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে, কিন্তু তারা শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি। প্রিয় সংগ্রামী Read more

অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন হায়দার আলী
অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন হায়দার আলী

দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলীকে অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) ‘এপেক্স ক্লাবস অব বাংলাদেশ’-এর Read more

কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ জিএস প্রার্থীর
কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ জিএস প্রার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সমর্থিত প্যানেল 'সচেতন শিক্ষার্থী সংসদ'-এর জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন