পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে ট্রেনটি নাটোরের মাধনগর রেলস্টেশনে পৌঁছালে চাকার নিচ থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে থাকে।এ সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।স্থানীয় প্রত্যক্ষদর্শী বিল্লু সরদার ও সাইদুল ইসলাম জানান, ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার কিছুক্ষণ পরই একটি বগির নিচে আগুন ধরে যায়। দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষ মেরামত কাজ শুরু করে। পরে ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রেখে প্রায় তিন ঘণ্টা দেরিতে সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়।এ বিষয়ে মাধনগর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আজিজুল ইসলাম বলেন, ট্রেনের পরিচালক বিষয়টি জানালে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। ত্রুটিপূর্ণ বগি আলাদা করার পর ট্রেনটি নিরাপদে যাত্রা করে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিরোজপুরে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়, বাস কাউন্টারে জরিমানা
পিরোজপুরে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়, বাস কাউন্টারে জরিমানা

পিরোজপুরের নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে। যাত্রীদের জিম্মি করে বাস কাউন্টারের মালিকরা Read more

বাঁশখালীতে পরিত্যক্ত দোকান থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
বাঁশখালীতে পরিত্যক্ত দোকান থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি পরিত্যক্ত দোকান থেকে মামুনুর রশিদ (৩০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২ নভেম্বর) Read more

জুলাই ছাত্র আন্দোলনের মামলায় অধ্যক্ষ গ্রেপ্তার
জুলাই ছাত্র আন্দোলনের মামলায় অধ্যক্ষ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা হত্যা মামলায় শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।মঙ্গলবার(২২ এপ্রিল) বেলা ২টার দিকে টঙ্গীর কলেজগেট Read more

জাকসু নির্বাচন: ভোটারদের আঙুলে কালির দাগ না দেয়ার অভিযোগ
জাকসু নির্বাচন: ভোটারদের আঙুলে কালির দাগ না দেয়ার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ( জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় ভোটারদের আঙুলে কালি দিয়ে দাগ না Read more

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে: যুক্তরাষ্ট্র
বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে: যুক্তরাষ্ট্র

বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক আন্তর্জাতিক কমিশন (ইউএসসিআইআরএফ)। এ নিয়ে সংস্থাটি গত সোমবার Read more

আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ
আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে বাগেরহাট-২ আসনের ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন