ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সমর্থিত প্যানেল ‘সচেতন শিক্ষার্থী সংসদ’-এর জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী খাইরুল আহসান মারজান অভিযোগ করেছেন, তার প্যানেলের এজেন্টকে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।তিনি দাবি করেন, ইউল্যাব কেন্দ্রে (ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ) তার প্যানেলের একজন এজেন্ট বৈধভাবে প্রবেশ করার পরও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে কেন্দ্র থেকে বের করে দেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে, কেন্দ্রে দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ড. শহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘৮ থেকে ১০ জন এজেন্ট কেন্দ্রের ভেতরে আছেন, তাই আর কাউকে ঢুকতে দেওয়া হবে না।’খাইরুল আহসান মারজানের ভাষ্যমতে, ‘যে ৮ জনের কথা বলা হচ্ছে, তাদের মধ্যে ৬ জনই ছাত্রদলের প্যানেলের। আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, অথচ তাদের পরিচয়পত্র ও কার্ড ঠিকঠাক ছিল। কেন আমাদের এজেন্টদের বের করে দেওয়া হলো, সে বিষয়ে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। এটা সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ও একটি পাতানো নির্বাচনের নমুনা।’প্রসঙ্গত, আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মোট ভোটার প্রায় ৪০ হাজার, বুথ সংখ্যা ৮১০টি, এবং প্রার্থী সংখ্যা ৪৭১ জন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য প্রশাসন জানিয়েছে, তিন স্তরের নিরাপত্তা এবং কঠোর তদারকি ব্যবস্থা নেওয়া হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেকোন সময় পাকিস্তানের আকাশে ক্ষেপণাস্ত্রের গর্জন
যেকোন সময় পাকিস্তানের আকাশে ক্ষেপণাস্ত্রের গর্জন

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে চরম উত্তেজনার মধ্যে যেকোন সময় ছোড়া হতে পারে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র। করাচির উপকূলে দেশটির বিশেষ অর্থনৈতিক Read more

ইতালিতে প্রবাসীদের পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী
ইতালিতে প্রবাসীদের পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী

ইতালির ভিচেনজা শহরে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী। রোববার (২২ মার্চ) “ইতালি বাংলা পরিবার”-এর উদ্যোগে Read more

১১৭ ফুট উঁচুতে উড়লো বাংলাদেশের পতাকা
১১৭ ফুট উঁচুতে উড়লো বাংলাদেশের পতাকা

দেশের সর্বোচ্চ উচ্চতায় জাতীয় পতাকা এখন উড়ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে। ভারতীয় সীমান্ত থেকে মাত্র কয়েক কদম দূরে স্থাপন করা Read more

উবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ, অচেতন ৫
উবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ, অচেতন ৫

টাঙ্গাইলের মির্জাপুরে টিউবওয়েলের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে সর্বস্ব লুট করার চেষ্টা করা হয়েছে। এসময় পরিবারের কর্তাব্যক্তিসহ ৫ জন কুমুদিনী হাসপাতালে Read more

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা
আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না।আমাদেরকে স্বনির্ভর Read more

চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণ করবে যুক্তরাষ্ট্র
চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণ করবে যুক্তরাষ্ট্র

চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ২০৩০ সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।বুধবার (০৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন