‘প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।পোস্টে সারজিস লিখেছেন, “প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে।”তিনি আরো লিখেছেন, “মাঠ আর আগের মতো নেই। আগের ইকুয়েশন এবার মিলবে না। সময়মত মিলিয়ে নিয়েন।”নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে—এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার।এর আগে ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন করে। এরপর জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করা নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি ২০ ধারার এ সংশোধন বহাল রাখার দাবি জানায়। শেষ পর্যন্ত এই ধারা অপরিবর্তিত রেখেই সোমবার অধ্যাদেশ জারি করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগরে বসতবাড়ি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
নবীনগরে বসতবাড়ি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতবাড়ি দখলের চেষ্টা, হামকি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। রবিবার (১৪ সেপ্টেম্বর) Read more

টেকনাফের পাহাড়ে গড়ে ওঠা অপহরণ সাম্রাজ্য
টেকনাফের পাহাড়ে গড়ে ওঠা অপহরণ সাম্রাজ্য

টেকনাফ সীমান্ত এক সময় শুধুই মাদকের রুট হিসেবে পরিচিত ছিল। এখন এই জনপদ আরেকটি ভয়ঙ্কর চক্রের দখলে- পাহাড়কে আশ্রয় করে Read more

‘আমলাদের ‘পারমাণবিক’ প্রমোদভ্রমণ’
‘আমলাদের ‘পারমাণবিক’ প্রমোদভ্রমণ’

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই প্রধান শিরোনাম করেছে বেশিরভাগ সংবাদপত্র। এছাড়াও অর্থনীতি এবং আর্ন্তজাতিক নানা খবরও Read more

হজ আদায়ে পূর্ব প্রস্তুতি নেবেন যেভাবে
হজ আদায়ে পূর্ব প্রস্তুতি নেবেন যেভাবে

মুসলিম উম্মাহর সবচেয়ে বড় জমায়েত হলো পবিত্র হজ। পবিত্র হজের আর মাত্র ২ মাস বাকি। বড় জমায়েত পবিত্র হজের প্রস্তুতিও এখন Read more

ফুলছড়িতে ৬ ইউপি চেয়ারম্যান আটক
ফুলছড়িতে ৬ ইউপি চেয়ারম্যান আটক

উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা মিটিং শেষ করে বের হওয়ার সময় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করছে পুলিশ। তারা Read more

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে প্রত্যাহার
জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে প্রত্যাহার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে সরিয়ে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন