বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ভারতের আদানি পাওয়ার লিমিটেড। আগামী ১০ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করা হলে পরদিন ১১ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ ৩১ অক্টোবর বিপিডিবির চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠান। চিঠিতে জানানো হয়, বিপিডিবি এখনো ৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া পরিশোধ করেনি, যার মধ্যে ২৬২ মিলিয়ন ডলার বিপিডিবির নিজস্ব স্বীকৃত অপরিশোধিত বিল। যদি ১০ নভেম্বরের মধ্যে সব বকেয়া পরিশোধ না করা হয়, তাহলে আমরা ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে বাধ্য হব।ধারাবাহিক যোগাযোগ ও একাধিক চিঠি পাঠানোর পরও (সর্বশেষ ২৭ অক্টোবরের চিঠিসহ) বিপিডিবি পাওনা মেটাতে ব্যর্থ হয়েছে। আদানি পাওয়ার উল্লেখ করে, ২০১৭ সালের ৫ নভেম্বর স্বাক্ষরিত পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টের (পিপিএ) ১৩.২(i)(i) ও (ii) ধারার অধীনে এমন পরিস্থিতিতে সরবরাহ বন্ধ করার অধিকার কোম্পানির রয়েছে।আদানি পাওয়ার জানায়, চুক্তি অনুযায়ী সরবরাহ বন্ধ থাকলেও তারা ‘ডিপেন্ডেবল ক্যাপাসিটির’ ভিত্তিতে ক্যাপাসিটি পেমেন্ট পাওয়ার অধিকার রাখে।এর আগে, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে ৪৬৪ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধের আহ্বান জানান।তিনি জানান, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ আংশিক অর্থ পরিশোধ করলেও এখনো একটি বড় অঙ্ক বাকি রয়েছে। তিনি আরও বলেন, ‘২০২৫ সালের ২৩ জুন অনুষ্ঠিত বৈঠকে বিপিডিবি কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সেপ্টেম্বরের মধ্যে সব বকেয়া ও লেট পেমেন্ট সারচার্জ (এলপিএস) পরিশোধ করা হবে, কিন্তু এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি দেওয়া হয়নি।’চিঠিতে গৌতম আদানি আহ্বান জানান, অবিলম্বে পাওনা নিষ্পত্তি করতে উদ্যোগ নিন, যাতে অপারেশন ও অর্থায়ন প্রক্রিয়ায় বাড়তি চাপ না পড়ে।বিদ্যুৎ বিভাগের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিপিডিবি বর্তমানে সরকার গঠিত ন্যাশনাল রিভিউ কমিটি অন পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টস (পিপিএ)-এর নির্দেশনা অনুযায়ী কাজ করছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে স্কুল শিক্ষককে হাতুড়িপেটা, প্রতিবাদে মানববন্ধন
মাদারীপুরে স্কুল শিক্ষককে হাতুড়িপেটা, প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুরে এক স্কুল শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলার প্রতিবাদে শিক্ষক ও Read more

ছাত্রলীগ নেতা জয় সাহা পলাতক, দুই দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ
ছাত্রলীগ নেতা জয় সাহা পলাতক, দুই দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ

বরিশাল কোতোয়ালি মডেল থানা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জয় সাহা পালানোর ঘটনায় এক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ডাকাতির ঘটনায় মামলা নিল পুলিশ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ডাকাতির ঘটনায় মামলা নিল পুলিশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক পুলিশ সদস্যের গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় দস্যুতা আইনে মামলা হয়েছে। রোববার (০১ জুন) রাতে আলফাডাঙ্গা থানায় মামলাটি লিপিবদ্ধ Read more

ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফিরলেন রোনাল বড়ুয়া
ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফিরলেন রোনাল বড়ুয়া

ভারতের পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে রোনাল বড়ুয়া ওরফে শ্রাবণ বড়ুয়া (৩৮) নামে একজন বাংলাদেশী নাগরিককে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।শুক্রবার (২৬ Read more

ভোলায় ফের জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
ভোলায় ফের জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া বাজারে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জামায়াত সমর্থিত Read more

লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে শিক্ষকদের ঈদ উপহার প্রদান
লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে শিক্ষকদের ঈদ উপহার প্রদান

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার একমাত্র টেকনিক্যাল ইনস্টিটিউট, জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক/শিক্ষিকাদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার তুলে দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন