পার্বত্য বান্দরবানের লামা উপজেলার একমাত্র টেকনিক্যাল ইনস্টিটিউট, জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক/শিক্ষিকাদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার ০৫ জুন, বিকেল ৩ ঘটিকার সময় জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভার মধ্য দিয়ে তাদের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন, জীনামেজু অনাথ আশ্রমের মহাপরিচালক উঃ নন্দমালা থের, সাধারণ সম্পাদক জাওয়ানা ভিক্ষু, টেকনিক্যাল ইনস্টিটিউট পরিচালনা কমিটির সভাপতি বাছিং মারমা, শিক্ষাবিদ অংক্যহ্লা মারমা, সময়ের কন্ঠস্বরের লামা উপজেলা প্রতিনিধি মোঃ এমরানসহ প্রমুখ।ঈদের আগে ঈদ উপহার পেয়ে খুশি মানুষ গড়ার কারিগর জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। তাঁরা বলেন, ‘জীনামেজু অনাথ আশ্রমের মহাপরিচালক একজন বৌদ্ধধর্মাবলম্বী হওয়ার পরেও আজ আমাদের প্রতি যে সহানুভূতি দেখিয়েছে তা অতুলনীয়। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি এখনো বেসরকারি। জীনামেজু অনাথ আশ্রমের মহাপরিচালক উঃ নন্দমালা থের নিজের ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের মাঝে আজ ঈদ উপহার তুলে দিয়েছেন, এর জন্য আমরা আনন্দিত এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’উপস্থিত অংক্যহ্লা মারমা, বাছিং মারমা, এমরান, জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।জীনামেজু অনাথ আশ্রমের মহাপরিচালক উঃ নন্দমালা থের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে শিক্ষকদের হাতে ঈদ উপহার তুলে দিয়ে আলোচনা সভার সমাপ্তি করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় হামে আক্রান্ত ৯ শিশু, একজনের অবস্থা আশঙ্কাজনক
নেত্রকোনায় হামে আক্রান্ত ৯ শিশু, একজনের অবস্থা আশঙ্কাজনক

দেশের অন্যান্য জেলার মতো নেত্রকোনাতেও দেখা দিয়েছে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে ইতিমধ্যে ৯ জন শিশু হামে আক্রান্ত Read more

কুড়িগ্রামে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলার তীব্র ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১ টা থেকে Read more

জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনা ঘটে বলেই স্বৈরাচারের পতন ঘটে: আসিফ নজরুল
জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনা ঘটে বলেই স্বৈরাচারের পতন ঘটে: আসিফ নজরুল

তরুণ প্রজন্মকে দেশের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কেবল নিজের জন্য নয়, দেশের Read more

সাংবাদিকতার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
সাংবাদিকতার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

অনলাইন জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বিজয় নগরে এ  কর্মশালা হয়। কর্মশালায় ডিজিটাল Read more

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস আজ
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। এ উপলক্ষে আজ ৪ হাজার ৯৮৫ জন যুবকে ৪৭ কোটি ২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন