উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং নাম মারা গেছেন। ক্যান্সারজনিত জটিলতায় একাধিক অঙ্গ বিকল হয়ে সোমবার (৩ নভেম্বর) ৯৭ বছর বয়সে মারা যান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, ৯৭ বছর বয়সি এই রাজনীতিক সোমবার ক্যান্সারজনিত জটিলতায় একাধিক অঙ্গ বিকল হয়ে মারা যান।কেসিএনএ জানিয়েছে, ‘কমরেড কিম ইয়ং নাম আমাদের দল ও দেশের ইতিহাসে অসাধারণ অবদান রেখে যাওয়া পুরোনো প্রজন্মের বিপ্লবী ছিলেন। ৯৭ বছর বয়সে তিনি তার মহৎ জীবনযাত্রার অবসান ঘটালেন।’নিউজ এজেন্সিটি আরও জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মঙ্গলবার সকালে কিম ইয়ং নামের মরদেহের পাশে গিয়ে শ্রদ্ধা জানান এবং শোক প্রকাশ করেন। তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার।দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে উত্তর কোরিয়ার পার্লামেন্টের নেতৃত্বে থাকা কিম ইয়ং নাম ছিলেন দেশটির একজন জ্যেষ্ঠ কূটনীতিক ও কিম পরিবার-অনুগত রাজনীতিক। গভীর ও জোরালো কণ্ঠে প্রচারণামূলক ভাষণ দেওয়ার জন্য তিনি পরিচিত ছিলেন। প্রায়ই তাকে কিম জং উন ও তার প্রয়াত পিতা কিম জং ইলের পক্ষ থেকে বিদেশি অতিথিদের অভ্যর্থনা জানাতে দেখা যেত।মূলত ক্ষমতাসীন কিম পরিবারের প্রতি অটল আনুগত্যের কারণেই কিম ইয়ং নাম দুই দশক ধরে উত্তর কোরিয়ার নামমাত্র রাষ্ট্রপ্রধানের পদে ছিলেন। তবে তিনি কিম পরিবারের সদস্য ছিলেন না।১৯৯৮ থেকে ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত তিনি উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির সভাপতি ছিলেন। আর এই পদটি দেশটির আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধানের মর্যাদাসম্পন্ন, যদিও বাস্তব ক্ষমতা সবসময়ই ১৯৪৮ সালে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই কিম পরিবার ধরে রেখেছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে ইউএনও
সিংড়ায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে ইউএনও

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের বিভিন্ন সরকারি রাস্তা নির্মাণ ও চলমান প্রকল্পের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।শনিবার Read more

কিশোরগঞ্জে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের বিক্ষোভ
কিশোরগঞ্জে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ Read more

নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস
নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ‘প্রেসিডেন্টের পদ শূন্য হলে’ তার স্থলাভিষিক্ত হিসেবে হুসেইন আল-শেখের নাম ঘোষণা করেছেন।৮৯ বছর বয়সী আব্বাস Read more

‘বন্ধ হচ্ছে সরকারি চাকরিজীবীদের আন্দোলনের পথ’
‘বন্ধ হচ্ছে সরকারি চাকরিজীবীদের আন্দোলনের পথ’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক এবং নির্বাচনের সময়সূচি ইস্যুতে বিএনপির অসন্তুষ্টির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে Read more

ফরিদপুরে এনসিপির পদযাত্রা ও পথসভা শুরু
ফরিদপুরে এনসিপির পদযাত্রা ও পথসভা শুরু

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পথসভা আজ (১৭ জুলাই) ফরিদপুরে ভোর থেকেই শুরু হয়েছে। সকাল থেকেই শহরের জনতা ব্যাংক মোড় Read more

‘চুরি-অপশাসন বন্ধ করতে হলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষ নিতে হবে’
‘চুরি-অপশাসন বন্ধ করতে হলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষ নিতে হবে’

আমরা সংস্কারের পক্ষে, দেশের অপশাসন দূর করতে হবে। শেখ হাসিনার মতো যেন আর দৈত্য-দানব না হয় সেজন্য ‘হ্যাঁ’ ভোট দিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন