নাটোরের লালপুরে মনোনয়ন বঞ্চিত ড. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন। এ সময় বনপাড়া-পাবনা মহাসড়কে ধীরগতিতে যান চলাচল করে।সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কের লালপুর উপজেলার কদমচিনাল এলাকায় এ ঘটনা ঘটে।সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রার্থী হিসেবে সাবেক ক্রীড়া মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা করা হয়। পুতুল আর রাজন দুই ভাইবোন।মনোনয়ন ঘোষণার পরপরই সাবেক ক্রীড়ামন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ছেলে মনোনয়ন বঞ্চিত ড. ইয়াসির আরশাদ রাজনের সমর্থক যুবদল নেতা মাসুদ রানা মজনুর নেতৃত্বে লালপুর উপজেলার কদিমচিনাল গোধড়া এলাকার বনপাড়া-পাবনা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। এ সময় মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।এ ঘটনায় ড. ইয়াসির আরশাদ রাজনকে ফোন করলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মহাসড়কে টায়ারে আগুন ধরিয়েছিল কিছু লোকজন। এতে মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিটিআইর ‘ইমরানকে মুক্ত করো’ আন্দোলন শুরু
পিটিআইর ‘ইমরানকে মুক্ত করো’ আন্দোলন শুরু

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই- ইনসাফ দলের  (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবাসের দুই বছর পূরণ হয়েছে গতকাল মঙ্গলবার। দিনটিকে Read more

ফটিকছড়িতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে মুহাম্মদ খোরশেদুল আলম (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (১২ এপ্রিল) সকালে পৌরসভার ১ Read more

আলোচনার আড়ালে যুদ্ধের ছক কষছে যুক্তরাষ্ট্র!
আলোচনার আড়ালে যুদ্ধের ছক কষছে যুক্তরাষ্ট্র!

ইরান-ইসরায়েল টানা ১২ দিনের সংঘাতের ধাক্কা এখনো পুরোপুরি না কাটতেই নতুন করে উত্তেজনার আঁচ মিলেছে তেহরান থেকে। দেশটির এক ঊর্ধ্বতন Read more

আমতলীতে কিশোরকে বেঁধে রেখে চুরি, মারধরে আহত
আমতলীতে কিশোরকে বেঁধে রেখে চুরি, মারধরে আহত

বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা বাসস্ট্যান্ড সংলগ্ন উত্তর চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি তিনতলা ভবনে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে।  রোববার (২০ Read more

আরও অনেক কিছু দেখবেন, সেকেন্ডারি নিষেধাজ্ঞা আসছে: ট্রাম্প
আরও অনেক কিছু দেখবেন, সেকেন্ডারি নিষেধাজ্ঞা আসছে: ট্রাম্প

ভারতের ওপর যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, Read more

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি বিমানবন্দর বন্ধ
ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি বিমানবন্দর বন্ধ

ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইলের অধিকৃত ভূখণ্ডে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যেটি তেলআবিবের আকাশে ঘুরে বেড়ানোয় জায়োনিস্টদের মধ্যে আতঙ্ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন