‘দলীয় অভ্যন্তরীন বিভাজনে‘ চট্টগ্রাম নগরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুব সংগঠন জাতীয় যুবশক্তি’র এক সাংগঠনিক বৈঠক রক্তাক্ত সংঘর্ষে পরিণত হয়। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের ওয়াসা মোড় এলাকার একটি রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় চলমান বৈঠকে আকস্মিক হামলায় অন্তত ৪ যুবনেতা গুরুতর আহত হন। হামলার পরপরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।আহতরা হলেন, চট্টগ্রাম মহানগর যুবশক্তির আহ্বায়ক ইরফাত ইব্রাহিম, সদস্যসচিব আবু নাঈম, সংগঠক আইয়াজ উদ্দিন এবং কেন্দ্রীয় সংগঠক আশরাফুল হক। আহত সবাইকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হামলার বিষয়ে যুবশক্তির নেতারা অভিযোগ করেছেন, এই হামলার পেছনে রয়েছেন- এনসিপি কেন্দ্রীয় নেত্রী সাগুফতা বুশরা মিশমার অনুসারীরা। তাদের অভিযোগ, সাংগঠনিক বৈঠকে নেতৃত্ব ও কর্মপন্থা নিয়ে বিতর্কের এক পর্যায়ে মিশমা অনুসারীরা বাইরে থেকে বহিরাগতদের ডেকে এনে তাদের ওপর পরিকল্পিত হামলা চালায়।সাক্ষীদের বরাতে জানা যায়, সোমবার রাতে কুটুমবাড়ি রেস্টুরেন্টের দ্বিতীয় তলার একটি কক্ষে চলছিল যুবশক্তির সংগঠনিক আলোচনা। বৈঠকে উপস্থিত ছিলেন নগর ও কেন্দ্রীয় পর্যায়ের প্রায় ২০ জন নেতা-কর্মী। বৈঠকের শুরু থেকেই বিভিন্ন সাংগঠনিক বিষয়ে মতবিরোধ লক্ষ্য করা যায়। একপর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছালে কয়েকজন বহিরাগত যুবক নির্বিচারে হামলা চালায়।হামলায় আহত আহ্বায়ক ইরফাত ইব্রাহিম সময়ের কন্ঠস্বর-কে বলেন, “আমরা সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করছিলাম। হঠাৎ ৮-১০ জন অপরিচিত যুবক ঘরে ঢুকে আমাদের উপর হামলা চালায়। তারা নিজেদের মিশমা আপার লোক বলে পরিচয় দেয়। আমাদের মারধর করে, চেয়ার ছুঁড়ে মারে। কয়েকজনকে মাথায় আঘাত করে ফেলে দেয়।”মহানগর সদস্যসচিব আবু নাঈম বলেন, “মিটিংয়ে কথা কাটাকাটি হচ্ছিল, কিন্তু তা সীমিত পর্যায়ে ছিল। হঠাৎই পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা হয়। এটা কোনো তাৎক্ষণিক ঝগড়া নয়, বরং নেতৃত্ব নিয়ে ষড়যন্ত্রের অংশ। মিশমা পক্ষ তাদের প্রভাব বিস্তার করতে চায়।”অন্যদিকে সংগঠক আইয়াজ উদ্দিনের অভিযোগ, “এই হামলা শুধু দলীয় বিষয় নয়, এখানে বহিরাগত রাজনৈতিক শক্তিও ব্যবহার করা হয়েছে। ছাত্রলীগ ও কিছু গোপন রাজনৈতিক দলের কর্মীদের মিশিয়ে আমাদের উপর হামলা চালানো হয়।”অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনসিপি কেন্দ্রীয় নেত্রী সাগুফতা বুশরা মিশমা এ হামলার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, “এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ঘটনার সময় আমি নিজে অন্য একটি সভায় উপস্থিত ছিলাম। কে বা কারা কোথায় কী করেছে, সেটি আমার জানা নেই। এটি আমার বিরুদ্ধে একটি পরিকল্পিত অপপ্রচার। কিছু ব্যক্তি দলের ঐক্য বিনষ্ট করার অপচেষ্টা করছে।”হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের না হলেও আহত নেতারা জানিয়েছেন, তারা খুলশী থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।খুলশী থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। আনুষ্ঠানিক অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল সম্পর্কেও তথ্য যাচাই করা হচ্ছে।”রাজনৈতিক বিশ্লেষক ও এনসিপির অভ্যন্তরীণ সূত্র বলছে, দলটির কেন্দ্রীয় নেতৃত্বে সম্প্রতি যে বিভাজন তৈরি হয়েছে, চট্টগ্রামের এই ঘটনা তারই প্রতিফলন। একপক্ষ সাগুফতা বুশরা মিশমার নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নিতে চায়, অপরপক্ষ নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিচ্ছে। এই মতবিরোধই সোমবারের রক্তাক্ত ঘটনার জন্ম দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।এনসিপির এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে সময়ের কন্ঠস্বর-কে বলেন, “এটি খুবই দুঃখজনক ঘটনা। একটি নতুন রাজনৈতিক দলের ভেতরে এমন সহিংসতা সাংগঠনিকভাবে দলের জন্য ভয়াবহ সংকেত। দলীয় ঐক্য রক্ষা করতে না পারলে জাতীয় পর্যায়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে।”এনসিপির এই অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনাকে ঘিরে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে তরুণ নেতাদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতাকর্মীরাও ঘটনাটির নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।চট্টগ্রাম মহানগর এনসিপির একাধিক নেতা মনে করছেন, এখন সময় এসেছে দলীয় শৃঙ্খলা ও সংহতি পুনর্গঠনের। তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এমন সংঘর্ষ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে।চট্টগ্রামের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে এনে রাজনৈতিক বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাইলেও, এনসিপির অভ্যন্তরীণ এই বিভাজন তাদের সংগঠনিক ভিত্তিকে নড়বড়ে করে দিতে পারে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই বিপ্লব স্মরণে ঢাবিতে আন্তর্জাতিক আলোচনা, উঠে এল বর্তমান সঙ্কটের চিত্র  
জুলাই বিপ্লব স্মরণে ঢাবিতে আন্তর্জাতিক আলোচনা, উঠে এল বর্তমান সঙ্কটের চিত্র  

বর্তমান বাংলাদেশ সঙ্কট উত্তরণের প্রাথমিক পর্যায়ে রয়েছে, বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান Read more

সুনামি সতর্কতার মধ্যেই জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল কর্মীরা
সুনামি সতর্কতার মধ্যেই জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল কর্মীরা

রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। ভূমিকম্পের পর বিভিন্ন দেশ সুনামি Read more

বিশেষ বুলেটপ্রুফ ট্রেনে চড়ে চীন যাচ্ছেন কিম
বিশেষ বুলেটপ্রুফ ট্রেনে চড়ে চীন যাচ্ছেন কিম

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন সাঁজোয়া বিশেষ ট্রেনে চড়ে চীনের উদ্দেশে যাত্রা করেছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, Read more

একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫ যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫ যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধবিমান ও তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তারা Read more

হঠাৎ স্মার্টফোনের ডায়ালপ্যাডের ডিজাইন বদলে গেল কেন?
হঠাৎ স্মার্টফোনের ডায়ালপ্যাডের ডিজাইন বদলে গেল কেন?

ব্যবহারকারীদের জন্য বড় ধরনের আপডেট এনেছে গুগল ফোন অ্যাপ। নতুন “মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ” ডিজাইনের মাধ্যমে অ্যাপটির ইন্টারফেসে এসেছে আমূল পরিবর্তন। Read more

নাটোরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
নাটোরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

নাটোরের গুরুদাসপুরে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম জনপ্রিয় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম স্থান অধিকার করেছেন সিরাজগঞ্জের নুরুরনবীর ”মেসি’।রবিবার (১৩এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন