জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে এখনো। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) গণনার পর দুপুরের মধ্যে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ.কে. এম রাশিদুল আলম একটি সংবাদমাধ্যমকে একথা জানান।তিনি বলেন, ‘ভোট গণনা করতে আজ সারারাত লেগে যাবে। আশা করছি কাল (শুক্রবার) দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।’গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ। নির্বাচনে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।এ নির্বাচনে ২৫ পদের বিপরীতে লড়ছেন ১৭৯ জন প্রার্থী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলের ৩১৫টি পদে লড়ছেন ৪৬৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১০২, ছাত্রী ৫ হাজার ৮১৭ জন।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংবাদিক সম্মেলন
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংবাদিক সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে নড়াইলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার Read more

চালু হচ্ছে পাকিস্তান-ইরান-তুরস্ক ট্রেন সার্ভিস
চালু হচ্ছে পাকিস্তান-ইরান-তুরস্ক ট্রেন সার্ভিস

চলতি বছরের শেষ দিকে চালু হতে যাচ্ছে পাকিস্তান-ইরান-তুরস্ক ট্রেন সার্ভিস। সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ ডিসেম্বর চূড়ান্ত গন্তব্য তুরস্কের ইস্তাম্বুলের Read more

ভারতের অভিনেতা ও রাজনীতিক বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৬ জনের মৃত্যু
ভারতের অভিনেতা ও রাজনীতিক বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৬ জনের মৃত্যু

শনিবার সন্ধ্যায় কারুরে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের সমাবেশে বিজয় যখন ভাষণ দিচ্ছিলেন তখন ওই দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা পিটিআই Read more

পত্রিকা: ‘যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতির মতোই শুল্ক সুবিধা চায় জাপান’
পত্রিকা: ‘যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতির মতোই শুল্ক সুবিধা চায় জাপান’

ইপিএ চুক্তি নিয়ে দর কষাকষি করছে জাপান, যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতির মতোই বাংলাদেশ থেকে শুল্ক সুবিধা চায় দেশটি; দেশে খুনের ঘটনায় Read more

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গবি শিক্ষার্থীর মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী তীর্থজিৎ রায়(২১) ডেঙ্গু ও জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোররাতে Read more

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৭
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৭

চুয়াডাঙ্গায় ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় ইজিবাইক চালকসহ একই পরিবারের ৬ সদস্য আহত হয়েছেন।বুধবার (১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন