বিএনপির মনোনয়ন না পাওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিএনপির পক্ষ থেকে মাদারীপুর-১ (শিবচর) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে জামান কামাল নুরুদ্দিন মোল্লার নাম ঘোষণা  করা হয়। এতে মনোনয়ন বঞ্চিত সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষুব্ধ হয়ে সন্ধ্যা ৭টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।বিক্ষুব্ধরা এ সময় বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচলে ব্যাঘাত ঘটে এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’অন্যদিকে, সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা অভিযোগ করেন, ঘোষিত প্রার্থী জামান কামাল নুরুদ্দিন মোল্লার ভাই শিবচর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তারা দাবি করেন, এই তথ্য বিএনপির মনোনয়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে।বিএনপি সূত্রে জানা গেছে, মনোনয়ন নিয়ে অসন্তুষ্ট কিছু নেতাকর্মী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভে অংশ নিলেও, কেন্দ্রীয় নেতারা সবাইকে সংযম ও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।উল্লেখ্য, জামান কামাল নুরুদ্দিন মোল্লা শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, আর সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ২০১৮ সালের নির্বাচনে দলের মনোনীত প্রার্থী ছিলেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে এই ঘটনা মাদারীপুর জেলা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে আরও উন্মোচিত করেছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অমিত শাহ’র পোস্টেও উপেক্ষিত বাংলাদেশ, বললেন ‘এই বিজয় ভারতীয় বাহিনীর বীরত্বের প্রতিফলন’
অমিত শাহ’র পোস্টেও উপেক্ষিত বাংলাদেশ, বললেন ‘এই বিজয় ভারতীয় বাহিনীর বীরত্বের প্রতিফলন’

পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে টানা নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্থাৎ আজকের এই দিনে বাংলাদেশ Read more

‘তারুণ্যের জাগরণ ঘটিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে’
‘তারুণ্যের জাগরণ ঘটিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে’

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, বর্তমান অন্তবর্তী সরকার জনগণকে কোনো তোয়াক্কাই করছে না। বিনা ভোটে ক্ষমতায় থাকার মজা Read more

হৃদরোগে জবি ছাত্রদল নেতার মৃত্যু
হৃদরোগে জবি ছাত্রদল নেতার মৃত্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতা হাসিবুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।শুক্রবার (০৩ Read more

পথে পথে খালেদা জিয়াকে নেতাকর্মীদের শুভেচ্ছা
পথে পথে খালেদা জিয়াকে নেতাকর্মীদের শুভেচ্ছা

চিকিৎসা শেষে যুক্তরাজ্যে থেকে দেশে পৌঁছে বাসায় যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পথে পথে শুভেচ্ছা জানাচ্ছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন