আগামী এয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি।সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে নির্বাচন করবেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।নির্বাচনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।অ্যাডভোকেট মো. ফজলুর রহমান চরম দুর্দিনে ২০০৭ সালের দিকে বিএনপিতে যোগদান করেন এবং প্রায় আট বছর কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। এ সময় তিনি পতিত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে দুবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে রাষ্ট্রযন্ত্র এবং প্রতিপক্ষ দলের বিভিন্ন নির্যাতনের শিকার হন। এমনকি ওই আসনে তার প্রতিপক্ষ তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও সরকারের রোষানলে পড়ে রাষ্ট্রদ্রোহিতা মামলার আসামি হয়ে দীর্ঘ দিন দেশান্তরি থাকতে বাধ্য হন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে গরু চুরি করে জবাই, আটক ২
বিরামপুরে গরু চুরি করে জবাই, আটক ২

দিনাজপুরের বিরামপুরে গরু চুরি করে জবাই করে ফ্রিজে মাংস সংরক্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) পৌরসভার জোয়াল কামড়া Read more

টাকা না দেয়ায় বাবার সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা
টাকা না দেয়ায় বাবার সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

টাকা না পাওয়ায় বাবার সঙ্গে অভিমান করে সাকিব মন্ডল (২৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৮ আগস্ট) Read more

নারীর কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তে দায়িত্ব, বিজিবিতে যুক্ত আরও ৩৬ জন
নারীর কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তে দায়িত্ব, বিজিবিতে যুক্ত আরও ৩৬ জন

বাংলাদেশের সীমান্ত রক্ষায় যুক্ত হলো আরেকটি নতুন অধ্যায়—বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০৩তম রিক্রুট ব্যাচের অংশ হিসেবে ৩৬ জন নারী নবীন Read more

কাশিমপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজের আড়ালে চলছে রমরমা দেহ ব্যবসা
কাশিমপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজের আড়ালে চলছে রমরমা দেহ ব্যবসা

দীর্ঘদিন যাবত চন্দ্রা-নবীনগর মহাসড়কের জিরানি বাজার এলাকায় ড্রিমল্যান্ড গেস্ট হাউজে রুম ভাড়ার পাশাপাশি নারী যৌনকর্মী দিয়ে দেহব্যবসা করছেন কর্তৃপক্ষ। বিভিন্ন Read more

‘সাগরের বুকে নতুন সন্দ্বীপ’
‘সাগরের বুকে নতুন সন্দ্বীপ’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় বিলীন হওয়া ৫২১ বর্গকিলোমিটার এলাকা ফের যুক্ত হচ্ছে সন্দ্বীপের মানচিত্রে; বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এখনো পাঁচটি Read more

ভোলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫
ভোলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫

ভোলার তজুমদ্দিনে যুবদল ও শ্রমিকদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন