প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এটি ইতিহাসে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম সরকারি ওয়াশিংটন সফর হতে যাচ্ছে। শনিবার (০১ নভেম্বর) দামেস্কে নিযুক্ত মার্কিন বিশেষ দূত টম ব্যারাক এই তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা ও ভূরাজনীতি বিষয়ক সম্মেলন ‘মানামা ডায়ালগ’-এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় টম ব্যারাক জানান, ‘আমরা আশা করছি, প্রেসিডেন্ট শারার এই সফরের মাধ্যমে সিরিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইসলামিক স্টেট (আইএস) বিরোধী জোটে যোগ দেবে।’হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, আগামী ১০ নভেম্বরের দিকে শারা ওয়াশিংটন সফর করতে পারেন। এ সফরকে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।এছাড়া সিরীয় কূটনৈতিক সূত্র জানায়, আগামী ২ সপ্তাহের মধ্যেই প্রেসিডেন্ট শারা ওয়াশিংটন সফরে যেতে পারেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সংরক্ষিত তথ্য মতে, এর আগে কোনো সিরীয় প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র সফর করেননি। তবে গত সেপ্টেম্বরে শারা জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দিতে নিউইয়র্ক সফর করেছিলেন।গত বছরের ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক পরিমণ্ডলে সিরিয়ার অবস্থান পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রাখছে। আসাদ আমলে পশ্চিমা বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়া সম্পর্কগুলো পুনরুদ্ধার করাই এসব কূটনৈতিক সফরের মূল উদ্দেশ্য।ব্যারাক আরও জানান, ‘যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে ২০১৪ সালে গঠিত আইএসবিরোধী আন্তর্জাতিক জোটে সিরিয়াকে অন্তর্ভুক্ত করা। ওই সময়ে আইএস সিরিয়া ও ইরাকের প্রায় এক-তৃতীয়াংশ ভূখণ্ড দখল করে নিয়েছিল। আমরা চাই, সিরিয়া এই জোটের অংশ হোক, যা দেশটির নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বন্ধ হয়ে গেল ইরান-যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ, বাড়ছে হামলার আশঙ্কা
বন্ধ হয়ে গেল ইরান-যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ, বাড়ছে হামলার আশঙ্কা

ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সরাসরি যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। দুই দেশের শীর্ষ Read more

পদত্যাগ করতে যাচ্ছেন জাকসু নির্বাচন কমিশনার
পদত্যাগ করতে যাচ্ছেন জাকসু নির্বাচন কমিশনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায় নিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী Read more

বরগুনার জেলা পরিষদের প্রশাসক হলেন নজরুল মোল্লা
বরগুনার জেলা পরিষদের প্রশাসক হলেন নজরুল মোল্লা

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বরগুনা জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী Read more

প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার Read more

জয়পুরহাটে ডাকাতি মামলায় আসামি গ্রেপ্তার
জয়পুরহাটে ডাকাতি মামলায় আসামি গ্রেপ্তার

জয়পুরহাটের কালাই উপজেলায় চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূল আসামি মেহেদী হাসান ওরফে চিকন আলীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের Read more

ইরানে ইসরায়েলের হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা চীনের
ইরানে ইসরায়েলের হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা চীনের

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরান ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন