চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরান ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ইরানের ওপর ইসরায়েলের হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।রবিবার (১৫ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সায়ারের সঙ্গে ফোনালাপে ওয়াং বলেছেন, ইরানের ওপর সামরিক হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এটি চীন স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।তিনি বলেন, যখন আন্তর্জাতিক সম্প্রদায় এখনও কূটনৈতিকভাবে ইরানের পারমাণবিক ইস্যুর সমাধানের চেষ্টা করছে, তখন এই ধরনের শক্তি-প্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।চীনা পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক পথ এখনও শেষ হয়ে যায়নি এবং সংঘাত বা শক্তি দিয়ে কখনোই টেকসই শান্তি আনা সম্ভব নয়।অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আলাপচারিতায় ওয়াং বলেন, চীন ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতার ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। তিনি ইরানি কর্মকর্তাদের ওপর “বর্বর হামলার” বিরুদ্ধেও কড়া প্রতিবাদ জানান।ওয়াং ই আরও বলেন, ইরানের সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টাকে চীন সমর্থন করে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলি হামলাকে “একটি বিপজ্জনক নজির” হিসেবে আখ্যা দেন, যা ভবিষ্যতে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জে জালধরা হাওরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুনামগঞ্জে জালধরা হাওরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জালধরা হাওরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিহা আক্তার ইকরা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ Read more

নামাজ শেষে কোরবানিতে ব্যস্ত বরিশালবাসী, অলিগলি জুড়ে চলছে পশু জবাই
নামাজ শেষে কোরবানিতে ব্যস্ত বরিশালবাসী, অলিগলি জুড়ে চলছে পশু জবাই

ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশের মতো বরিশালেও উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানেরা ত্যাগের Read more

রাষ্ট্রপতির কাছে সৌদি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
রাষ্ট্রপতির কাছে সৌদি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে নবনিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। রাষ্ট্রদূত Read more

মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ২৫ মার্চের কালরাত ও গণহত্যা দিবসে নিহত শহীদদের স্মরণে গণসমাধিতে মোমবাতি প্রজ্বালন ও সৌধে শ্রদ্ধা নিবেদন Read more

লোহাগাড়ায় স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থে সেতু তৈরি করলেন এলাকাবাসী
লোহাগাড়ায় স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থে সেতু তৈরি করলেন এলাকাবাসী

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ গ্রামের ঘোনাপাড়ায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে টংকাবতী খালের উপর কাঠ ও লোহা Read more

সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে আটক রেখে ধর্ষণ, আসামির যাবজ্জীবন
সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে আটক রেখে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

নওগাঁয় সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে আটক রেখে ধর্ষণ মামলায় আ: সালাম (৩৮) নামে এক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন