পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।বুধবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। একইসঙ্গে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।এর আগে আজ বেলা ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তারা যমুনা অভিমুখে রওয়ানা দেন।ফলে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক। দেখা দেয় দীর্ঘ যানজট।শিক্ষার্থীদের দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।এদিকে, আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দাবি-দাওয়ার প্রস্তাব দিলে সচিব কমিটি সমস্যা সমাধান করে দেবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে সিনিয়র সচিব এ কথা জানান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষিকার
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষিকার

নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারুফা বেগম (৪৫) নামের এক শিক্ষিকা নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হন নিহতের স্বামী ওমর Read more

অফিসার নিয়োগ দেবে সিটি গ্রুপ
অফিসার নিয়োগ দেবে সিটি গ্রুপ

বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান সিটি গ্রুপে ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: সিটি Read more

প্রকৃতি প্রেমীদের হাতছানি দিচ্ছে চুনারুঘাটের শাপলা বিল
প্রকৃতি প্রেমীদের হাতছানি দিচ্ছে চুনারুঘাটের শাপলা বিল

প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার সম্ভার চুনারুঘাট উপজেলা। এখানকার দেউন্দি চা-বাগানের বিস্তীর্ণ বিলজুড়ে এখন লাল শাপলার অপরূপ সমারোহ। চারপাশে চায়ের সতেজ Read more

কালিয়াকৈরের বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত
কালিয়াকৈরের বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান বাজারে  শনিবার (১৭ মে ) বিকেলে অনুষ্ঠিত হলো ভিট পুলিশিং ও উঠান বৈঠক।মৌচাক পুলিশ ফাঁড়ির উদ্যোগে Read more

মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবাকে হাতুড়িপেটায় হত্যা
মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবাকে হাতুড়িপেটায় হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কিনে না দেয়ায় মো. মাহবুব (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। শুক্রবার (০৪ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন