চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এখন চলছে ‘উন্নয়নের আগাম বার্তা’, কিন্তু প্রকৃতপক্ষে চলছে প্রকৃতির অজান্তে তার নিঃশব্দ মৃত্যু! অনুমোদন পাওয়ার আগেই বন বিভাগের উদ্যোগে সিইউএফএল সড়কের দুই পাশে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয়রা ও পরিবেশবাদীরা।শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকেই চাতরী চৌমুহনী থেকে মেরিন একাডেমি পর্যন্ত সড়কের দুই ধারে দাঁড়িয়ে থাকা পুরোনো বিশালাকৃতির গাছগুলো কেটে ফেলা হয়। বন বিভাগের দাবি এটি নিয়মিত নিলাম ও টেন্ডার প্রক্রিয়ার অংশ। অথচ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এখনো সড়ক সম্প্রসারণ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক ১ হাজার ৮৮৫টি গাছ নিলামের মাধ্যমে স্থানীয় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে। কিন্তু অনুমোদনের আগেই এত বিপুলসংখ্যক গাছ কাটা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। পরিবেশ সচেতন নাগরিকদের মতে, প্রকল্পের নাম করে প্রভাবশালীরা গাছ বিক্রির মাধ্যমে অর্থনৈতিক সুবিধা নিচ্ছেন।স্থানীয় বাসিন্দা খোরশেদ হোসেন বলেন, “প্রতি বছরই দেশের তাপমাত্রা বাড়ছে। জলবায়ু পরিবর্তনের এই সময়ে বন বিভাগের উচিত ছিল বনায়ন বাড়ানো। অথচ দেখা যাচ্ছে তারা উল্টো দিকেই হাঁটছে প্রকল্পের নামে প্রকৃতি ধ্বংস করছে।”চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাবেদ বলেন, “উন্নয়ন মানেই গাছ কাটা নয়। এই গাছগুলো শুধু ছায়া দেয়নি, বরং মানুষের প্রাণ বাঁচিয়েছে তাপমাত্রা ও ধুলাবালু নিয়ন্ত্রণ করে। এটি পরিকল্পনাহীন উন্নয়নের দৃষ্টান্ত।”অভিযোগ রয়েছে, গাছ কাটার নিলাম প্রক্রিয়াকে আড়াল করে পাচার করা হচ্ছে অনেক গাছ। বন বিভাগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সব গাছই নিলামের নিয়মে বিক্রি হচ্ছে।রাঙ্গাদিয়া বিট কর্মকর্তা মো. মামুন মিয়া বলেন, “সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অনুরোধে এবং মন্ত্রণালয়ের নির্দেশনাতেই গাছ কাটার টেন্ডার সম্পন্ন হয়েছে। আনোয়ারা, পটিয়া ও চন্দনাইশের বেশ কিছু স্থানে এই প্রক্রিয়া চলছে।”অন্যদিকে সওজের (চট্টগ্রাম দক্ষিণ) নির্বাহী প্রকৌশলী পিটু লাল চাকমা সময়ের কন্ঠস্বর’কে বলেন, “আমরা কেবল বন বিভাগকে চিঠি দিয়েছি গাছ কাটার জন্য। অনুমোদন পেলে শিগগিরই রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হবে। মন্ত্রণালয় থেকে এখনো টেন্ডার অনুমোদন আসেনি।”তবে প্রশ্ন রয়ে গেছে,যখন কাজের অনুমোদনই হয়নি, তখন কেন গাছগুলো কাটা হলো?বৈরাগ এলাকার বাসিন্দা মোহাম্মদ ইকবাল জানান, “আমরা প্রতিদিনই দেখছি গাছ কাটা হচ্ছে। অনেকে কাটা ডালপালা সংগ্রহ করছে। কিন্তু কবে সড়ক সম্প্রসারণের কাজ শুরু হবে কেউ জানে না। এটা যেন এক ধরনের আগাম ধ্বংসযজ্ঞ।”এই ঘটনার বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, “সড়ক সম্প্রসারণের অনুমোদন পাওয়ার আগেই যদি গাছ কাটা হয়ে থাকে, তাহলে সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়নের নামে কেউ যেন পরিবেশের ক্ষতি না করতে পারে, তা নিশ্চিত করতে প্রশাসন নজরদারি করছে।”এর আগেও আনোয়ারার পারকি সৈকতে একইভাবে বন বিভাগের টেন্ডারের নামে শত শত ঝাউগাছ কেটে ফেলা হয়েছিল। তখনও অভিযোগ উঠেছিল, টেন্ডারে দেখানো সংখ্যার চেয়ে বহুগুণ বেশি গাছ কাটা হয়েছে যার ফলে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য এবং বালুক্ষয় প্রতিরোধ ব্যবস্থা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০ দিন ধরে নিখোঁজ, জীবননগরে ৫ জনের উদ্ধারের জন্য মানববন্ধন
২০ দিন ধরে নিখোঁজ, জীবননগরে ৫ জনের উদ্ধারের জন্য মানববন্ধন

চুয়াডাঙ্গার জীবননগরে পিতা-পুত্রসহ ২০ দিন ধরে নিখোঁজ একই গ্রামের পাঁচজনের উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন পরিবারের সদস্যরা। শনিবার (০১ নভেম্বর) সকাল ১১ Read more

সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান
সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরুর ৬ Read more

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে চিরবৈরী দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ Read more

বাঘায় স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন কন্যা সন্তান, তিন ঘণ্টা পরই মৃত্যু
বাঘায় স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন কন্যা সন্তান, তিন ঘণ্টা পরই মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলায় আকলিমা বেগম (২৫) নামে এক নারী একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দিয়েছেন স্বাভাবিক প্রসবের মাধ্যমে। সোমবার (৮ সেপ্টেম্বর) Read more

বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান
বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থিতা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির Read more

অস্কার তালিকায় ধর্মেন্দ্রর নাম নেই, হতাশা প্রকাশ হেমা মালিনীর
অস্কার তালিকায় ধর্মেন্দ্রর নাম নেই, হতাশা প্রকাশ হেমা মালিনীর

উল্লেখ্য, এর আগেও একাধিক ভারতীয় কিংবদন্তিকে অস্কারের ‘ইন মেমোরিয়াম’ তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দিলীপ কুমার ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন