তানজানিয়ায় নির্বাচনে ৯৮ শতাংশ ভোট পেয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সামিয়া সুলুহু হাসান। বুধবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। কিন্তু এতে বিরোধী দলের প্রধান দুই নেতাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি।এ নিয়ে ব্যাপক সহিংসতা শুরু হয়। নির্বাচনের দিন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। গতকাল দেশটির প্রধান বিরোধী দল জানায় নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ৭০০ জন নিহত হয়েছেন। যদিও জাতিসংঘ এখন পর্যন্ত মাত্র ১০ জন নিহতের তথ্য দিয়েছে।শনিবার (১ নভেম্বর) তানজানিয়ার নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ঘোষণায় জানায়, সামিয়া ৯৮ শতাংশ ভোট পেয়েছেন। বুধবারের নির্বাচনে ৩ কোটি ২০ লাখ ব্যালট কাস্ট হয়।নির্বাচনী সহিংসতা ঘিরে তানজানিয়ার প্রায় সব জায়গায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এতে করে নিহতের আসল সংখ্যা প্রকাশ পাচ্ছে না। সরকারও হতাহতের পরিমাণ লুকানোর পাশাপাশি কারফিউ জারি করে রেখেছে।শনিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার জ্যাকবস এমওয়ামবেগেলে আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, “আমি ঘোষণা করছি সামিয়া সুলুহু হাসান প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন।”জ্যাকবস জানান, মোট ভোটারের ৮৭ শতাংশ ভোট পড়েছে।এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় এ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে। যেখানে প্রধান দুই বিরোধী দলীয় নেতাকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে সেখানে কীভাবে এত মানুষ ভোট দিলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।বুধবার থেকেই আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তারা সামিয়ার পোস্টার ছিঁড়ে ফেলেন, পুলিশের গাড়ি ও থানায় আগুন দেন।সূত্র: বিবিসিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ আটক ১
দিনাজপুরে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ আটক ১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস Read more

এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন রেদওয়ান আহমেদ
এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন রেদওয়ান আহমেদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন দলটির মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান Read more

যশোরে দুইজনকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা
যশোরে দুইজনকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা

যশোরে পূর্ব শত্রুতার জেরে দুই জনকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে শহরতলীর ধর্মতলার কদমতলায় এ ঘটনা Read more

টেকনাফে কিশোরীর মৃতদেহ উদ্ধার
টেকনাফে কিশোরীর মৃতদেহ উদ্ধার

কক্সবাজার টেকনাফের নাফনদীর উপকুল সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে পরিচয় বিহীন এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯ Read more

আবারও দেশকে ফ্যাসিবাদের যুগে নিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল
আবারও দেশকে ফ্যাসিবাদের যুগে নিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল

আগামীর বাংলাদেশ গড়ার পথে কোনো বাঁধা এলে গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। Read more

বিশ্বকে বদলাতে ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশ্বকে বদলাতে ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

বিশ্বকে বদলাতে তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন