যশোরে পূর্ব শত্রুতার জেরে দুই জনকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে শহরতলীর ধর্মতলার কদমতলায় এ ঘটনা ঘটে। ছুরিকাহতরা হলেন, ধর্মতলা হঠাৎ পাড়ার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে সুমন হোসেন (৪০) ও শাহ আলমের ছেলে সাজু হোসেন (২৩)। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য  ঢাকায় রেফার্ড করা হয়েছে। জানা গেছে, দুপুর সাড়ে ১২ টার দিকে ধর্মতলা কদমতলা স-মিলের পিছনে ছিলেন সুমন ও সাজু। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয়  হাসানের নেতৃত্বে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাদের ছুরিকাঘাতে হত্যা চেষ্টা করে। এলাকার লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ছুরিকাহত সুমন ও সাজুর অবস্থা আশঙ্কাজনক। সার্জারী ওয়ার্ডের ডাক্তার তাদের ঢাকায় রেফার্ড করেছেন।যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানান, দুইজন ছুরিকাহতের ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বেচ্ছাসেবক দল নেতার বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার
স্বেচ্ছাসেবক দল নেতার বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফ শাহ রনির বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (এপ্রিল) সকালে উপজেলার বোতলাগাড়ী Read more

ব্রাহ্মণবাড়িয়ায় দু-পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ায় দু-পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

সামাজিক আধিপত্য, জমি বিরোধ এবং মাদকের কুপ্রভাব এই ত্রিমুখী উত্তেজনায় ভয়াবহ রূপ নিলো ব্রাহ্মণবাড়িয়ার নাটাই উত্তর ইউনিয়নের এক পুরনো গোষ্ঠীগত Read more

জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী আজ
জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী আজ

সাম্য, প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ ১১ জ্যৈষ্ঠ। ১৮৯৯ ইংরেজি ও ১৩০৬ বঙ্গাব্দের এই দিনে Read more

গোলাপগঞ্জে ভারতীয় পন্য জব্দ আটক ৩
গোলাপগঞ্জে ভারতীয় পন্য জব্দ আটক ৩

সিলেটের গোলাপগঞ্জে ১ কোটি ৩৪ লাখ ১৬,৮২০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।শনিবার (১১ অক্টোবর) Read more

ঈদের দিন সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
ঈদের দিন সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঈদের দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিম আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার(২১ মার্চ) বিকালে Read more

পহেলা বৈশাখের মোটিফ বানানো শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন
পহেলা বৈশাখের মোটিফ বানানো শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতের কোনো এক সময় সদর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন