মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে ডিএনসি।মঙ্গলবার বিকেলে দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল সদর উপজেলার নশিপুর খোসালপুর ঢাকাইয়া পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার মৃত সোহরাব আলীর পুত্র মো. পশির উদ্দিন (৫৮)-এর বাড়ি তল্লাশি করে তার শয়নকক্ষ থেকে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।ঘটনাস্থল থেকে পশির উদ্দিনকে আটক করা হয়, তবে তার ছেলে মহসিন আলী ওরফে মেহেরুল (২৪) পলাতক রয়েছেন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ ২২ হাজার ৬০০ টাকা বলে জানায় ডিএনসি।আটক পশির উদ্দিন ও তার পলাতক ছেলে মহসিন আলীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১৯(গ), ১০(ক) ও ৪১ ধারায় দিনাজপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সচিবালয়-প্রধান উপদেষ্টার বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ
সচিবালয়-প্রধান উপদেষ্টার বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ Read more

দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার পরিকল্পনা নেই: বার্ন পরিচালক
দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার পরিকল্পনা নেই: বার্ন পরিচালক

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে ৪৪ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি Read more

বরিশালে চোর চক্রের দুই সদস্য গ্রেফতার
বরিশালে চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

বরিশাল নগরীতে ব্যাটারিচালিত একটি অটো গাড়ি চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। অভিযানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন