জেলার তাড়াশ উপজেলায় শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ১২টা থেকে শনিবার (০১ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত গড়ে ১৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টায় সারা দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।তাড়াশ পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (০১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রংপুরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়াতে সর্বোচ্চ ১৬২ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের তাড়াশে তেঁতুলিয়ার রেকর্ড ভেঙে ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে।শুক্রবার রাত থেকে বৃষ্টি হওয়ায় শনিবার সকালে রাস্তায় মানুষের উপস্থিতি ছিল কম। যানবাহনের সংখ্যাও ছিল সীমিত পরিমাণ। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো বলেন, শনিবার সকাল ৬টা পর্যন্ত তেঁতুলিয়াতে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড ছিল। তবে দুপুর ১২টায় পরিমাপ করে তাড়াশে সর্বোচ্চ ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে, যা সারাদেশে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ বৃষ্টি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাহিদ-সারজিসদের এপিসিতে ওঠার ব্যাখ্যা দিলেন এনসিপি নেতা
নাহিদ-সারজিসদের এপিসিতে ওঠার ব্যাখ্যা দিলেন এনসিপি নেতা

গোপালগঞ্জে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির শীর্ষ কয়েকজন নেতার এপিসিতে ওঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার (১৬ Read more

প্রতিবেশী দেশগুলোর প্রতি যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট
প্রতিবেশী দেশগুলোর প্রতি যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

দেশজুড়ে ভয়াবহ হামলা ও সংঘাতের মধ্যেও প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন Read more

মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি
মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

রাজধানীর মোহাম্মদপুরে একটি স্বর্ণের দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা ও নগদ চার লাখ টাকা চুরি হয়েছে।আজ Read more

বর্ষা দেওয়ানকে দেড় লক্ষ টাকার চিকিৎসা সহায়তা দিল খাগড়াছড়ি রিজিয়ন
বর্ষা দেওয়ানকে দেড় লক্ষ টাকার চিকিৎসা সহায়তা দিল খাগড়াছড়ি রিজিয়ন

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক পরিচালিত 'খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ' এর একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী বর্ষা দেওয়ান Read more

গবি শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন
গবি শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সামিউল ইসলাম মুন্নার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা অভিযোগ উল্লেখ করে Read more

সুনামগঞ্জে জালধরা হাওরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুনামগঞ্জে জালধরা হাওরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জালধরা হাওরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিহা আক্তার ইকরা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন