রাজধানীর মোহাম্মদপুরে একটি স্বর্ণের দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা ও নগদ চার লাখ টাকা চুরি হয়েছে।আজ সোমবার (৫ জানুয়ারি) ভোর রাতে চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্স নামের দোকানটির শাটার কেটে ও কলাপসিবল গেট ভেঙে এই চুরির ঘটনা ঘটে।স্বর্ণের দোকানের মালিক মাসুদ রানা বলেন, গতকাল রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। এরপর আজ সকাল ১০টায় দোকান খোলার সময় দেখি কেচিগেটের তালা ও শাটারের তালাও ভাঙা। এরপর ভেতরে ঢুকে দেখি আমার স্বর্ণের দোকান ভাঙচুর করা হয়েছে এবং সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা চুরি হয়ে গেছে।তিনি দাবি করে, তার ৫০ ভরি নিজের স্বর্ণ ও বন্ধকি ২০ ভরি স্বর্ণ রাখা ছিল। ৭০ ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ কোটি ৫৪ লাখ ও ৬০০ ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার এবং নগদ চার লাখ টাকা নিয়ে যায়।সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর ৩টা ২১ মিনিটের দিকে একদল চোর চক্রের সদস্যরা ভেতরে ঢুকে গ্লাস ভেঙে এবং সিন্দুকসহ বেরিয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে এরপর একটি পিকআপে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে যায়।ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, চুরির বিষয়টি জানতে পেরেছি। এরই মধ্যে ঘটনাস্থলে গিয়ে আমাদের পুলিশের একাধিক টিম কার্যক্রম শুরু করেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই গণঅভ্যুত্থানের আনন্দ মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু
জুলাই গণঅভ্যুত্থানের আনন্দ মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপি আয়োজিত আনন্দ মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) বেলা Read more

ভূঞাপুর হাসপাতালে ছাদ চুইয়ে রোগীর বিছানায় পানি, সীমাহীন দুর্ভোগ
ভূঞাপুর হাসপাতালে ছাদ চুইয়ে রোগীর বিছানায় পানি, সীমাহীন দুর্ভোগ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুরবস্থা যেন দিনকে দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। বছরের পর বছর ধরে চলে আসা অব্যবস্থাপনা, Read more

ভারতকে হেসে-খেলে হারালো অস্ট্রেলিয়া
ভারতকে হেসে-খেলে হারালো অস্ট্রেলিয়া

রোহিত শর্মা ও বিরাট কোহলির আন্তর্জাতিক ফেরার দিনটা তেমন স্মরণীয় হয়নি। দীর্ঘ ২২৩ দিন পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডেতে মাঠে নামা Read more

বিপিএলের দুটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিপিএলের দুটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা

অ্যাশেজের সিডনি টেস্টের শেষ দিন আজ। বিপিএলে আছে দুটি ম্যাচ। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি আর্সেনাল ও লিভারপুল।সিডনি টেস্ট-৫ম দিনঅস্ট্রেলিয়া-ইংল্যান্ড Read more

পে কমিশনের সঙ্গে ৮ কর্মকর্তা-কর্মচারী সংগঠনের বৈঠক আজ
পে কমিশনের সঙ্গে ৮ কর্মকর্তা-কর্মচারী সংগঠনের বৈঠক আজ

প্রস্তাবিত নতুন বেতন স্কেলের বিষয়ে আজ সোমবার (২০ অক্টোবর) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আটটি সংগঠনের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় বেতন কমিশন-২০২৫। বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন