আগামী বিধানসভা নির্বাচনে আমরা জিতলে ভারত-বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া খুলে ফেলা হবে। এমনই বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটের বিজেপির সংসদ সদস্য জগন্নাথ সরকার।কেন্দ্রীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গসহ ভারতের আরও ১২টি রাজ্য এবং তিনটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (এসআইআর) ঘোষণা দিয়েছেন। বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি তুলেছে বিজেপি। এর মধ্যেই ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রানাঘাটের এই বিজেপির সংসদ সদস্য।নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের মাটিয়ারি বানপুর পঞ্চায়েতে বেশ কয়েকজন বাসিন্দা বিজেপিতে যোগদান করেছেন। এই যোগদান কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপির সাংসদ সদস্য জগন্নাথ সরকার। সেখানেই বক্তব্যের মাঝে এই বিতর্কিত মন্তব্য করেন তিনি।জগন্নাথ সরকার বলেছেন, আমরা কথা দিচ্ছি, এবারের বিধানসভা নির্বাচনে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল আগামী দিনেও এক হয়ে যাবে।তিনি বলেন, ঠিক তেমনি আরও একটা কথা দিচ্ছি, যদি তৃনমূল কংগ্রেস জয় লাভ করে সেক্ষেত্রেও বেড়া থাকবে না। কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে।জগন্নাথ সরকারের এই বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। নদীয়া জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শুভদীপ সরকার বলেন, উনি বিভিন্ন সময় ভুল কথা বলে থাকেন। উনার সুস্থতা কামনা করি। জগন্নাথ বাবু নিজেও জানেন না সীমান্ত সুরক্ষায় কারা থাকে। এখানে রাজ্যের কোনো বিষয় নয়, সেটা আগে উনার জানা উচিত। সীমান্ত সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী থাকে। তা নিয়ন্ত্রণ করে কেন্দ্রের বিজেপি সরকার।তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে এই ধারণাটা পুরোপুরি ভাবেই জগন্নাথ সরকারের। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে পশ্চিমবঙ্গে এখনো এইরকম পরিস্থিতি তৈরি হয়নি। সেটা ওনার জানা দরকার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেট্রোরেল নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও গুজব শনাক্ত ফ্যাক্টওয়াচের
মেট্রোরেল নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও গুজব শনাক্ত ফ্যাক্টওয়াচের

মেট্রোরেলে আগুন লেগেছে—এমন দাবিতে প্রচারিত একটি ভিডিওকে এআই জেনারেটেড (কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি) বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।বাংলাদেশে চলমান গুজব, ভুয়া Read more

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ

দীর্ঘ ঈদ ছুটি শেষে প্রাণ ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকায়। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে ঢাকায় ফিরছে Read more

ইসরায়েলি দুই উগ্রপন্থি মন্ত্রীর ওপর ৪ দেশের নিষেধাজ্ঞা
ইসরায়েলি দুই উগ্রপন্থি মন্ত্রীর ওপর ৪ দেশের নিষেধাজ্ঞা

যুক্তরাজ্য ও তার মিত্র দেশগুলো ইসরায়েলের ২ উগ্রপন্থি মন্ত্রী, ইতামার বেন-গাভির এবং বেজালেল স্মোটরিচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।মঙ্গলবার (১০ জুন) Read more

রিয়ালের নতুন ‘নম্বর টেন’ এমবাপ্পে
রিয়ালের নতুন ‘নম্বর টেন’ এমবাপ্পে

লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ক্লাবের ভক্ত-সমর্থকদের একটি ‘কমন প্রশ্ন’ ছিল-‘কার গায়ে উঠবে রিয়ালের ‘১০ নম্বর জার্সি’। ধারণা করা Read more

কদমতলীতে ৯০ ফুট সড়কের ৬০ ফুটই দখল!
কদমতলীতে ৯০ ফুট সড়কের ৬০ ফুটই দখল!

কেরানীগঞ্জের কদমতলী চার লেন সড়কটির প্রস্থ ৯০ ফুট। এর মধ্যে প্রায় ৬০ ফুটই দখল হয়ে আছে। যানবাহন চলাচল ও পথচারীদের Read more

ফটিকছড়ির ধুরং খাল থেকে নিখোঁজ নানি-নাতনির লাশ উদ্ধার
ফটিকছড়ির ধুরং খাল থেকে নিখোঁজ নানি-নাতনির লাশ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ির ধুরং খালে গোসল করতে নেমে নানি শাহানু বেগম (৪৫) ও নাতনি মুনতাহা (৮) নিখোঁজের চার ঘণ্টা পর নাতনির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন