চট্টগ্রামের ফটিকছড়ির ধুরং খালে গোসল করতে নেমে নানি শাহানু বেগম (৪৫) ও নাতনি মুনতাহা (৮) নিখোঁজের চার ঘণ্টা পর নাতনির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনার এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও ডুবুরি দল না থাকায় স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজে অংশ নিতে পারেনি তারা। এদিকে ডুবুরি দল না থাকায় ক্ষোভের মুখে পড়তে হয় উদ্ধার কাজে আসা ফায়ার সার্ভিস কর্মকর্তাদের।সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার কাঞ্চন নগরের মানিকপুর গ্রামের মহিষের ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহানু বেগম ওই গ্রামের মৃত বদিউল আলমের স্ত্রী এবং শিশু মুনতাহা একই এলাকার মোহরম আলীর কন্যা।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুই নাতনি সুমাইয়া ও মুনতাহাকে নিয়ে বাঁশের ভেলায় করে নদীতে গোসল করতে নামেন নানি শাহানু বেগম। মুহূর্তেই নাতনি মুনতাহা বাঁশের ভেলা থেকে পড়ে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে অপর নাতনিসহ খালে পড়ে যান নানি নিজেও। পরে নাতনি সুমাইয়া সাতরিয়ে কুলে উঠতে সক্ষম হলেও পানিতে ডুবে যান নানি শাহানু ও নাতনি মুনতাহা। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তল্লাশি চালিয়ে ঘটনার তিন ঘণ্টা পর নানির মরদেহ উদ্ধার করেন। নানির লাশ উদ্ধারের এক ঘণ্টা পর নাতনির মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. রমজান বলেন, ‘নদীতে পড়ে নাতি-নাতনি নিখোঁজের চার ঘণ্টা পর এলাকাবাসী তল্লাশি চালিয়ে নানি-নাতনিকে উদ্ধার করে। তবে ডুবুরি দল না থাকায় ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা পানিতে নামতে পারেনি।’ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) মো. কামাল উদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়ে নদীতে উদ্ধার তৎপরতা শুরু করেছি। যেহেতু আমাদের সঙ্গে কোনো ডুবুরি সদস্য নেই, সেহেতু আমরা বিষয়টি জেলায় জানিয়েছি। সেখান থেকে ইতিমধ্যে ডুবুরি দল রওয়ানা দিয়েছেন বলে আমাদের নিশ্চিত করেছেন।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লাইসেন্স নবায়ন করতে গিয়ে খুন হলেন ব্যবসায়ী
লাইসেন্স নবায়ন করতে গিয়ে খুন হলেন ব্যবসায়ী

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনে ট্রেড লাইসেন্স আনতে গিয়ে খুন হলেন এক ব্যবসায়ী। বুধবার (২ জুলাই) বিকেল ৩ ঘটিকার Read more

যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ আটকে দিচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ আটকে দিচ্ছে ইসরায়েল: জাতিসংঘ

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েল ত্রাণ আটকে দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। সংস্থাটি জানায়, ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল গাজায় Read more

নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার
নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের ৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে Read more

শীতেও শরীর ঘামলে যা করবেন
শীতেও শরীর ঘামলে যা করবেন

গরমকালে শরীর ঘামা স্বাভাবিক হলেও, শীতকালেও অনেকের শরীর ঘামতে পারে। বিশেষ করে যাদের থাইরয়েডের সমস্যা বা হরমোনের ভারভাসম্যহীনতা রয়েছে। আবার Read more

ভাঙ্গুড়ায় গাড়িচাপায় দুই অজ্ঞাত নারীর মৃত্যু
ভাঙ্গুড়ায় গাড়িচাপায় দুই অজ্ঞাত নারীর মৃত্যু

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় কোনো গাড়ির চাপায় দুই অজ্ঞাত নারী নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে Read more

ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ংকর তথ্য: ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু
ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ংকর তথ্য: ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু

ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামের সঙ্গে একটি নতুন সংকট যুক্ত হয়েছে। নেতানিয়াহু, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা চলছে এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন