দীর্ঘ ঈদ ছুটি শেষে প্রাণ ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকায়। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে ঢাকায় ফিরছে যাত্রীরা। খুলছে সব সরকারি, আধা-সরকারি ও বেসরকারি অফিস।  ঈদের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে অফিস-আদালত খুলে যাওয়ার কথা থাকায় অনেকেই একদিন আগেই ঢাকায় ফিরছেন। বিশেষ করে চাকরিজীবীরা কর্মস্থলে সময়মতো যোগ দিতে কোনো ঝামেলা এড়াতে আগেভাগে যাত্রা করছেন।  যাওয়ার সময় যানজটের ভোগান্তি থাকলেও অন্যান্য বছরের তুলনায় এবার যাত্রীদের ভিড় কিছুটা কম থাকায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। আগেভাগে ফেরার কারণে স্টেশন এলাকায় তেমন ভোগান্তি বা চাপ লক্ষ্য করা যায়নি। ভোগান্তি এড়িয়ে নিরাপদ যাত্রার জন্য লঞ্চকে বেছে নেয়ার কথা জানান যাত্রীরা। যাত্রীরা পরিবার-পরিজন ও মালামাল নিয়ে নেমে নিজ নিজ গন্তব্যের দিকে রওনা হচ্ছেন। তবে টার্মিনাল এলাকায় পর্যাপ্ত গণপরিবহন না থাকায় অনেকেই সড়কে দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করছেন। কেউ কেউ আবার বিকল্প হিসেবে তাঁতীবাজারসহ আশপাশের এলাকায় হেঁটে যানবাহনের খোঁজ করছেন। আগামী বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটি এবং এরপর শুক্র-শনিবার রয়েছে।    ফলে আগামী রবিবার থেকেই রাজধানী তার পূর্ণ ও চিরচেনা রূপে ফিরবে।” বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মোবারক হোসেন বলেন, যাত্রীরা যাতে সদরঘাট টার্মিনাল এলাকায় ফিরে কোনো ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার না হন, সে জন্য বিআইডব্লিউটিএর কর্মকর্তা ও কর্মচারীরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন।

উল্লেখ্য, গত ২১ মার্চ (শনিবার) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশ্মীর হামলায় বেছে বেছে পুরুষদের ওপর গুলি চালানো হয়
কাশ্মীর হামলায় বেছে বেছে পুরুষদের ওপর গুলি চালানো হয়

ভারতশাসিত কাশ্মীরের পহালগামে বন্দুকধারীরা হামলা চালানোর সময় নারী-পুরুষদের আলাদা করে বেছে বেছে পুরুষদের লক্ষ্য করে গুলি করছিল। পর্যটক বাস থেকে Read more

সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন ১২৩ বার পেছাল
সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন ১২৩ বার পেছাল

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় ১২৩ বার তারিখ পিছিয়েছে। এ মামলার Read more

তালতলীতে ঈদযাত্রা নিরাপদ রাখতে যৌথ বাহিনীর চেকপোস্ট, তল্লাশি ও অভিযান
তালতলীতে ঈদযাত্রা নিরাপদ রাখতে যৌথ বাহিনীর চেকপোস্ট, তল্লাশি ও অভিযান

বরগুনার তালতলীতে পবিত্র ঈদ-উল-আযহা সামনে রেখে যাত্রী নিরাপত্তা নিশ্চিত, অপরাধ দমন এবং সড়কে বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে যৌথ বাহিনী।বুধবার (৪ Read more

রাজবাড়ীর অন্ধ গফুরের পাশে বিএনপি পরিবার
রাজবাড়ীর অন্ধ গফুরের পাশে বিএনপি পরিবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে রাজবাড়ীর অন্ধ গফুরের বাড়ি গিয়ে আর্থিক সহযোগিতা প্রদান Read more

‘বাংলাদেশের ক্ষমতায় জামায়াত আসলে ভারতকে চিন্তিত হতে হবে’
‘বাংলাদেশের ক্ষমতায় জামায়াত আসলে ভারতকে চিন্তিত হতে হবে’

বাংলাদেশে আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক তার সঙ্গে ভারতকে কাজ করতে হবে। কিন্তু জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে Read more

ওএসডি হলেন শরীয়তপুরের সেই ডিসি
ওএসডি হলেন শরীয়তপুরের সেই ডিসি

শরীয়তপুরের বিতর্কিত জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন ওএসডি করা হয়েছে। শনিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন