আশুলিয়ায় নাট্য অভিনেতা এ আর মন্টুর বাসভবনে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ কার্তুজ, গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। এ ঘটনায় মন্টুর ছেলেসহ চারজনকে আটক করে যৌথ বাহিনী।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে আশুলিয়ার গাজীর চটের মাটির মসজিদ এলাকায় এই অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর রাতে ওই এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। এলাকাবাসীর খবরে সমালোচিত অভিনেতা এ আর মন্টুর বাসভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড শটগান, পিস্তলের কার্তুজ, দেশীয় অস্ত্র, প্রায় সাড়ে তিন হাজার পিস ইয়াবা, গাঁজা ও দেশীয় মদ জব্দ করা হয়।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ আর মন্টুর ছোট ছেলে মেহেদী হাসান মিঠুন ওরফে মিঠুন বিন মন্টুসহ (মুসা) চারজনকে আটক করা হয়। আটক অন্যরা হলেন মোজাম্মেল ভূঁইয়া (৪৪), জাহিদুল আলম (২৪), মাসুমা আক্তার রিয়া (২২)।এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাতে আলাদা আরেকটি অভিযানে আশুলিয়ার কান্দাইল এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ তিন যুবককে আটক করা হয়।মোট আটক সাতজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র ও মাদক আইনে আলাদা মামলার প্রস্তুতি চলছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সন্ত্রাসীদের কাজের দায় দেশ বা নাগরিকদের ওপর চাপানো ঠিক নয়’
‘সন্ত্রাসীদের কাজের দায় দেশ বা নাগরিকদের ওপর চাপানো ঠিক নয়’

ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের রেশ বরাবরই গিয়ে পড়ে দুই দেশের বিনোদন অঙ্গনে। বিশেষ করে পাকিস্তানি শিল্পীদের ওপর চাপ বাড়ে প্রতিবারই। ২০১৬ সালে Read more

সাতরাস্তা মোড়ে অবস্থান পলিটেকনিক শিক্ষার্থীদের
সাতরাস্তা মোড়ে অবস্থান পলিটেকনিক শিক্ষার্থীদের

ছয় দফা দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। সরকারি, বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ-টিএসসিসহ Read more

কর্ণফুলীতে কেইপিজেডের সাফল্য: ৩০ হাজার কোটি রপ্তানি, বিদেশি বিনিয়োগের জোয়ার
কর্ণফুলীতে কেইপিজেডের সাফল্য: ৩০ হাজার কোটি রপ্তানি, বিদেশি বিনিয়োগের জোয়ার

চট্টগ্রামের কর্ণফুলীর দক্ষিণ তীরে গড়ে ওঠা কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) আজ দেশের শিল্পায়ন ও রপ্তানি খাতের একটি অনন্য উদাহরণে Read more

সাভারের ইউএনও হিসেবে যোগদানের আগেই বিতর্কে মাহবুবুর রহমান
সাভারের ইউএনও হিসেবে যোগদানের আগেই বিতর্কে মাহবুবুর রহমান

সাভার উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদানের আগেই সমালোচনার মুখে পড়েছেন মাহবুবুর রহমান। আগামী রোববার (১২ অক্টোবর) তিনি Read more

নেত্রকোনায় অবৈধ বালু পরিবহনের দায়ে তিনজনকে জরিমানা
নেত্রকোনায় অবৈধ বালু পরিবহনের দায়ে তিনজনকে জরিমানা

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় অবৈধ বালু বোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দসহ তিনজন শ্রমিককে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা Read more

সাম্য হত্যার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
সাম্য হত্যার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বরিশাল ব্রজমোহন কলেজে কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন