নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় অবৈধ বালু বোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দসহ তিনজন শ্রমিককে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নৌকার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আটক তিন শ্রমিককে মুচলেকার ভিত্তিতে মুক্তি দেওয়া হয়।শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় ঘটনাস্থলে উজেলার বিশরপাশা এলাকায় এ ঘটনা ঘটে।আটক শ্রমিকরা হলেন: মো. সুজ সুরুজ মিয়া (৩০), মো. পাভেল মিয়া (৩৫), মো. হৃদয় হোসেন (২৫)।তদন্ত কেন্দ্রের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় বালু বোঝাই নৌকাটি জব্দ করে তিন শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ইঞ্জিনচালিত নৌকার মালিক মো. রইছ মিয়াকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন। তিনি নেত্রকোনার জেলার ঠাকুরাকোণা এলাকার বাসিন্দা।রইছ মিয়া ভবিষ্যতে এমন কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে মুচলেকা দিলে তাকে মুক্তি দেওয়া হয়। একইসঙ্গে আটক তিন শ্রমিককেও ছেড়ে দেওয়া হয়।এসময় আনুমানিক ১৪০০ ঘনফুট বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্য সজল সরকারের জিম্মায় রাখা হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু!
ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু!

ময়মনসিংহের ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে ওয়ালিদ মাহমুদ (৮) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ভালুকা উপজেলার Read more

শ্রীনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে শিল্প উপদেষ্টা
শ্রীনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে শিল্প উপদেষ্টা

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।শুক্রবার (১৬ মে) দুপুর Read more

প্রাথমিকের উপবৃত্তির টাকা বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকের উপবৃত্তির টাকা বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা এখন থেকে তাদের অভিভাবকদের পছন্দের মোবাইল ব্যাংকিং হিসাবে যাবে। আগে পুরো অর্থ যেত শুধু নগদের Read more

আড়াই মাসে অনলাইনে ২৫ হাজার ইউটিলাইজেশন পারমিশন জারি
আড়াই মাসে অনলাইনে ২৫ হাজার ইউটিলাইজেশন পারমিশন জারি

বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনাকে আধুনিক ও কাগজমুক্ত করার লক্ষ্যে চালু হওয়া কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) মাধ্যমে বড় সাফল্য অর্জন করেছে Read more

ভাঙ্গুড়ায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি
ভাঙ্গুড়ায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

কয়েকদিন ধরে পাবনা জেলায় মাঝারি ও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এরই মাঝে ভাঙ্গুড়া উপজেলায় চলতি মৌসুমের প্রথমবারের মতো শিলা বৃষ্টি Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সেই ইউটার্নে আবারও প্রাণঘাতী দূর্ঘটনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সেই ইউটার্নে আবারও প্রাণঘাতী দূর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ অংশে লরির ধাক্কায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৪ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন