নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজার রেলগেটের সামনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহীন।জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মগবাজার রেলগেট এলাকায় মিছিলের উদ্দেশ্যে সমবেত হন। এসময় পুলিশের সিটিটিসি ইউনিট অভিযান চালিয়ে সংগঠনটির ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করে, তন্মধ্যে ইবি শাখা ছাত্রলীগ নেতা মেজবাহুল ইসলামও রয়েছেন।ক্যাম্পাস সূত্রে জানা যায়, মেজবাহুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সভাপতি হিসেবেও দায়িত্বে ছিলেন।অভিযোগ— জুলাই আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনকারীদের প্রকাশ্যে হুমকি দেন মেজবাহ। ১৪ জুলাই রাতে ‘রাজাকার রাজাকার’ স্লোগান দেওয়া শিক্ষার্থীদের দেখে নেওয়ারও হুমকি দিয়েছিলেন তিনি। এছাড়া ক্যাম্পাসে থাকাকালীন সময়ে নারীদের উত্যক্ত করা, গণরুম শিক্ষার্থীদের নির্যাতনসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে সড়কে ডাকাতির সময় একজন নিহত, আটক ৪
শ্রীপুরে সড়কে ডাকাতির সময় একজন নিহত, আটক ৪

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতাখামাইর মাজারের পাশের সড়কে সংঘটিত ডাকাতির ঘটনায় একজন ডাকাত নিহত হয়েছেন এবং চারজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৯ Read more

নির্বাচন কমিশনের সামনে আপিল আবেদনকারীর হামলা, ব্যবস্থার দাবি
নির্বাচন কমিশনের সামনে আপিল আবেদনকারীর হামলা, ব্যবস্থার দাবি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সামনে এক আপিল আবেদনকারীর ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি Read more

তাপমাত্রা বাড়তে শুরু করেছে সারাদেশে
তাপমাত্রা বাড়তে শুরু করেছে সারাদেশে

টানা বৃষ্টি শেষে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করেছে রাজধানী ঢাকাসহ সারাদেশে। সেই সঙ্গে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে Read more

খানসামায় ৮শ টাকার জ্বালানি ১ হাজার টাকায় বিক্রি!
খানসামায় ৮শ টাকার জ্বালানি ১ হাজার টাকায় বিক্রি!

দিনাজপুরের খানসামা উপজেলায় যেন প্রকাশ্যেই চলছে জ্বালানি প্রতারণার এক নীরব মহোৎসব। উপজেলার হলদিপাড়ায় অবস্থিত খানসামা ফিলিং স্টেশনকে ঘিরে উঠেছে ভয়াবহ Read more

চীনের হাসপাতালের জন্য দেবীগঞ্জে জমি চিহ্নিতকরণ
চীনের হাসপাতালের জন্য দেবীগঞ্জে জমি চিহ্নিতকরণ

চীনের উপহার হিসেবে ১০০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন