এবার বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যখন অনিশ্চয়তা দেখা দিলো তখন আমরা সনদে স্বাক্ষর করিনি। সনদের আইনি ভিত্তি চেয়েছিলাম আমরা। তা না করে অনেক দল সনদে স্বাক্ষর করলো। তার মধ্যে একটি দল এখন সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা বলবো, কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, আপনাদের সংসারও করতে হবে।’বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার লাকসামের বাইপাসে দলের আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের দলের নেতা নাসির উদ্দিন পাটোয়ারী ভাই আজকে বলেছেন- স্বাক্ষর করার পরে আজকে আবার বিপক্ষে অবস্থান নিয়েছে। বিয়েই যদি করবা না, তাহলে কাবিলে সিগনেচার কেন করলা। সংসার যদি নাই করবা তাহলে কবুল কেন বললা। কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন, আপনাদের সংসারও করতে হবে। সংসার যদি না করতে চান, রাস্তা খোলা আছে, জনগণের সামনে এসে বলতে হবে ‘আমরা ডিভোর্স দিতে চাই’। জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না।তিনি বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা একসঙ্গে কাঁধে কাঁধ রেখে লড়াই করেছেন, আপনারা আমাদের পরামর্শ দেন মাঝে মাঝে যে, আমরা ছোট মানুষ, তরুণদের দল, বাচ্চাদের দল। আমরা আপনাদের বলতে চাই, সরকারি চাকরিতে একটা নির্দিষ্ট সময়ে পরে চাকরিতে রাখে না। একারণেই রাখে না, হয়তো তারা সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবে না। হয়তো বয়সের ভারে, অভিজ্ঞতার ভারে, কাজ করতে করতে তারা ক্লান্ত হয়ে যায়। আমাদের এ প্রবীণ প্রজন্ম, আমাদের এ স্বাধীনতাকে যথাযথভাবে ধারণ করতে পারি বলেই আমাদের আজকে রাজনৈতিক দল গঠন করতে হয়েছে।এনসিপির এই নেতা বলেন, সংস্কারের বিপক্ষে যারা ‘না’ এর অবস্থান নিয়েছে তাদেরকে আপনারা চিহ্নিত করে রাখুন। তারাই আবার তত্ত্বাবদায়কের বিপক্ষে ও আপনার ভোট এবং মৌলিক অধিকারের বিপক্ষেই অবস্থান নেবে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু
মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি"এ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। রবিবার Read more

‘কমিউনিটি ক্লিনিক বিশ্ব দরবারে রোল মডেল’
‘কমিউনিটি ক্লিনিক বিশ্ব দরবারে রোল মডেল’

কমিউনিটি ক্লিনিক বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে স্বীকৃত। গত ৫৩ বছরের ইতিহাসে স্বাস্থ্য খাতে সবচেয়ে যুগান্তরী হলো ওয়ার্ড লেভেলে কমিউনিটি Read more

হিরো আলমকে ভুয়া ডিভোর্সের কাগজ দিয়েছেন রিয়া মনি!
হিরো আলমকে ভুয়া ডিভোর্সের কাগজ দিয়েছেন রিয়া মনি!

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, তার স্ত্রী রিয়া মনি ও ম্যাক্স অভি তাকে প্রতারণার মাধ্যমে ভুয়া Read more

উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর সরিষা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর সরিষা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর হাফিজুল ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার Read more

টাকা ছাপানো নয়, বিনিয়োগ বাড়ানোই প্রধান লক্ষ্য: অর্থমন্ত্রী
টাকা ছাপানো নয়, বিনিয়োগ বাড়ানোই প্রধান লক্ষ্য: অর্থমন্ত্রী

বিএনপি সরকার টাকা ছাপাতে চায় না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।আজ বুধবার (১ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডে Read more

মনপুরায় বাড়ছে সাপে কাটা রোগীর সংখ্যা, চিকিৎসার বদলে ভরসা ওঝার ঝাড়ফুঁকে
মনপুরায় বাড়ছে সাপে কাটা রোগীর সংখ্যা, চিকিৎসার বদলে ভরসা ওঝার ঝাড়ফুঁকে

ভোলার মনপুরা উপজেলায় বৃদ্ধি পাচ্ছে সাপে কাটা রোগীর সংখ্যা। স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত এন্টিভেনম থাকা সত্ত্বেও আক্রান্তরা হাসপাতালে না গিয়ে ভরসা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন