আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, তার স্ত্রী রিয়া মনি ও ম্যাক্স অভি তাকে প্রতারণার মাধ্যমে ভুয়া ডিভোর্সের কাগজ দিয়েছেন। তিনি দাবি করেন, এই ডিভোর্সের কাগজ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।শুক্রবার (১৫ আগস্ট) বগুড়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। ডিভোর্সের পুরো কাগজটি মিথ্যা তথ্যে ভরা এবং বানোয়াট উল্লেখ করে তিনি বলেন, ‘রিয়া মনি এখনো আমার স্ত্রী। রিয়া মনি এবং ম্যাক্স অভি যদি ভবিষ্যতে ভিডিও বানায়, তাহলে যেখানেই পাবো সেখানেই তাদের ধোলাই দেব। এছাড়া ইতিকে ম্যাক্স অভি চার মাস আগেই তালাক দিয়েছেন। কিন্তু তিনি ইতিকে বিয়ে করবেন না। কারণ ইতিকে বিয়ে করলে ম্যাক্স অভি এবং তাঁর মধ্যে কোনো পার্থক্য থাকবে না।’হিরো আলম বলেন, ‘মিথিলা আমার স্ত্রী নয়। তার শখ হলো ভাইরাল হওয়া। সে ভাইরাল হওয়ার জন্য এসব নাটক সাজিয়েছে এবং আমার নামে মামলা করেছে। এই মামলার জন্য যদি আমার জেলে যেতে হয়। আমি যাবো। তবুও তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব না।’হিরো আলম জানান, তিনি মানসিক চাপে ছিলেন। যে কারণে বুকে ব্যথা অনুভব করেন। পরিবারের সদস্যরা এটিকে হার্ট অ্যাটাক ভেবে তাঁকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। পরিবেশ পরিস্থিতির উপর শিকার হয়ে মানুষ আত্মহত্যা করে। এর আগে স্ত্রীর তালাকের নোটিশের পর আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন হিরো আলম। তবে পরিবার ও সন্তানদের অনুরোধে তিনি সিদ্ধান্ত থেকে সরে আসেন। এরপর হঠাৎ অসুস্থ হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে আবুল মনছুর (৫০) নামে এক কবিরাজের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শুক্রবার (৮ আগস্ট) বিকালে ফটিকছড়ি পৌরসভার ১ Read more

গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ গেল আরও ৪৪ ফিলিস্তিনির
গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ গেল আরও ৪৪ ফিলিস্তিনির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। একদিনে প্রাণ হারিয়েছে আরও ৪৪ জন। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে Read more

মেহেদীর রঙ মোছার আগেই লাশ হলেন নববধূ ঝুমা
মেহেদীর রঙ মোছার আগেই লাশ হলেন নববধূ ঝুমা

পারিবারিকভাবে এক মাস ১৯ দিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নববধূর সাজে স্বামীর ঘরে পা রেখেছিলেন মোছা. ঝুমা আক্তার (১৯)। Read more

এনবিআর সংস্কারে আলোচনায় বসছেন অর্থ উপদেষ্টা
এনবিআর সংস্কারে আলোচনায় বসছেন অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তর অধ্যাদেশ বাতিলসহ তিন দফা দাবিতে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যে সুখবর এসেছে। অর্থ উপদেষ্টা ড. Read more

বাঘাইছড়িতে গোপন মিটিং থেকে ছাত্রলীগের ৪ সদস্য আটক
বাঘাইছড়িতে গোপন মিটিং থেকে ছাত্রলীগের ৪ সদস্য আটক

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন মিটিংয়ে নাশকতার পরিকল্পনার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যায় Read more

পত্রিকা: ‘প্রধানমন্ত্রীর ১০ বছর মেয়াদের পক্ষেই অধিকাংশ দল’
পত্রিকা: ‘প্রধানমন্ত্রীর ১০ বছর মেয়াদের পক্ষেই অধিকাংশ দল’

সোমবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ইরান ইসরায়েল সংঘাত, যুক্তরাষ্ট্রের ইরানে হামলা এবং এ নিয়ে বৈশ্বিক অস্থিরতার খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন