“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”এ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। রবিবার (২৫ মে) সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।পরে কালেক্টরেট ভবনের নিচে অতিথিরা মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় রাজস্ব, রেকর্ডরুম, ভূমি অফিস, ই-নামজারিসহ মোট সাতটি স্টলে স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ। বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম হাসানুর রহমান, জেলা ভূমি অফিসার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস. এম. গিয়াস উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।অতিথিরা জানান, এই মেলার মাধ্যমে সেবা গ্রহণকারীরা ভূমি সংক্রান্ত সঠিক তথ্য ও সেবা সহজে পাবেন। এতে একদিকে জনসচেতনতা বাড়বে, অন্যদিকে দালালচক্রের দৌরাত্ম্য কমবে। এছাড়াও মেলায় একদিনেই নামজারিসহ গুরুত্বপূর্ণ ভূমি সেবা প্রদান করা হচ্ছে, যা জনগণের জন্য সময় ও হয়রানি কমাবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
জয়পুরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

জয়পুরহাটের আক্কেলপুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৮ Read more

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ১০ ডিসেম্বর
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ১০ ডিসেম্বর

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী ১০ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের লিখিত পরীক্ষায় Read more

রাবিতে ফিজিওথেরাপিস্টকে মারধর ও বিবস্ত্র করার অভিযোগ
রাবিতে ফিজিওথেরাপিস্টকে মারধর ও বিবস্ত্র করার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রে কর্মরত এক ফিজিওথেরাপিস্টকে মারধর ও বিবস্ত্র করার অভিযোগ উঠেছে একদল বহিরাগতের বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) Read more

মাগুরায় চক্ষু চিকিৎসার নামে প্রতারণা, ভূয়া চিকিৎসক চিহ্নিত
মাগুরায় চক্ষু চিকিৎসার নামে প্রতারণা, ভূয়া চিকিৎসক চিহ্নিত

মাগুরায় চিকিৎসা সেবার নামে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ । মঙ্গলবার (২১ অক্টোবর) দিনব্যাপী মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুরে ইউনিয়ন পরিষদের বারান্দায় এক Read more

ছাত্র-জনতার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার
ছাত্র-জনতার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার

আগামী ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য Read more

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস সচিব
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস সচিব

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বুধবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন