ভোলার লালমোহনে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিয়াম (১৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ফরাজীর দোকান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মৃত সিয়াম বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল মুন্সি বাড়ির মো. বাবুল মুন্সির ছেলে। তিনি স্থানীয় একটি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সিয়ামের নানীর মৃত্যুর খবর শুনে তার জানাজায় অংশ নিতে সিয়াম ও তার বাবা এবং মা মোটরসাইকেল যোগে মৃতের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। তাদের মোটরসাইকেলটি ফরাজীর দোকান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস সজোড়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পিছনে থাকা সিয়াম আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় ইয়াবাসহ চাকুরিচ্যুত পুলিশ কনস্টেবল আটক
ভোলায় ইয়াবাসহ চাকুরিচ্যুত পুলিশ কনস্টেবল আটক

ভোলায় নৌবাহিনীর হাতে ইয়াবাসহ রমজান আলী ওরফে রনি নামের এক চাকুরিচ্যুত পুলিশ কনস্টেবল আটক হয়েছেন। এ সময় তার থেকে বেশ Read more

আশুলিয়ায় মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
আশুলিয়ায় মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আশুলিয়ায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভুয়া ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক বিএনপির নেতা।বুধবার (৯ এপ্রিল)  দুপুর Read more

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান

দক্ষিণ এশিয়ার অন্য যেকোনো দেশে সফরের চেয়ে বাংলাদেশ সফর বেশি চ্যালেঞ্জিং বলে মনে করেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী Read more

বরিশালে ইয়াবাসহ পাঁচ যুবক আটক
বরিশালে ইয়াবাসহ পাঁচ যুবক আটক

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৬২ পিস ইয়াবাসহ Read more

পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করা হবে না, হুঙ্কার মোদির
পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করা হবে না, হুঙ্কার মোদির

কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ ঘিরে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে ভারত কোনও ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন